ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ১২ দিন বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৬:১৮ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী,দিনাজপুর : আসন্ন ঈদূল আজহা ও শারদীয় দূর্গা উৎসব উৎযাপন উপলক্ষে আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার থেকে ১০ অক্টোবর শুক্রবার পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১১ অরেক্টাবর শনিবার থেকে যথারিতি আমদানি রপ্তানি আবার শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এ সময় ইমিগ্রেশন পদ্ধতি চালু থাকবে। যাতায়াত করতে পারবে দু’দেশের বৈধ পাসপোর্টধারীরা। এ তথ্য দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ জানান, মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের দুই উৎসবই পড়েছে পাশাপাশি। একারনে সোমবার সকাল থেকে ১২ দিন হিলি স্থল বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কাচামাল আমদানিকারকদের অনুরোধে সোমবার দুপুরে ২ ঘন্টার জন্য পোর্ট চালু রাখা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads