ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় পূঁজা মন্দিরে সরকারি অনুদান বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৩:২৩ অপরাহ্ণ
ডুমুরিয়ায় পূঁজা মন্দিরে সরকারি অনুদান বিতরন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় শারদীয়া উৎসব উপলক্ষে গতকাল রোববার সকালে সরকারি সহায়তা ও আর্থিক অনুদান বিতরন করা হয়। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে পূঁজা উদযাপন পরিষদ’র ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কৃষ্ণ কর্মকারের সভাপতিত্বে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা। অনুষ্টানে উপজেলার ১৮০ টি মন্দিরের সভাপতি/সম্পাদক’র হাতে সরকারি বরাদ্দ এগার হাজার চার’শ টাকা এবং মৎস্য ও প্রানি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) তাঁর পক্ষ থেকে এক হাজার টাকা অনুদান বিতরন করা হয়।

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ড. মাহাবুব ইসলামের শুভেচ্ছা বিনিময়

ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহাবুব উল ইসলাম শারদীয়া দুর্গা উৎসব ও ঈদুল-আজহা উপলক্ষে গতকাল রোববার দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি উপজেলার সাহস,শরাফপুর, ভান্ডারপাড়া, ধানিবুনিয়া, জাবড়া, কাঞ্চননগর, হাজিবুনিয়া, তেলিখালী, ভুলবাড়িয়া, বানিয়াখালী, কাগজিপাড়া, দেলভিটা, সেনপাড়া ও বসুন্দিয়া এলাকার দলীয় নেতা-কর্মী এবং সকল শ্রেনী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তখন তাঁর সাথে ছিলেন, দিপংকর মিস্ত্রী, শেখ মুজিবুর রহমান, শেখ কামরুজ্জামান টিপু, কাজী আঃ মজিদ, সঞ্জয় বিশ্বাস, শেখ মাসুদ রানা, ওলিয়ার রহমান, আল-আমিন ও কাজী হাছান প্রমুখ।

Need Ads