ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ন পুর গ্রামে দূর্গা পূজার প্রতিমা গুড়িয়ে দিয়েছে এক দল সন্ত্রাসী। এ নিয়ে সনাতন ধর্মালম্বী দের মধ্যে আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানায় শনিবার রাতে ওই গ্রামের দুর্গাপুজার প্রতিমা ভাংচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জামায়ত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক কৃতরা হলেন,হোসেন আলী,রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। তাদের বাড়ি ওই গ্রামে।
প্রতিমা ভাংচুরের ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অ্যাড.ইন্দ্রনাথ রায়।
পীরগঞ্জ থানা ওসি ইসতেশাম এ ঘটনা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
জানা গেছে এই জেলায় এবার ৪শ ২৬ টি দুর্গা পূজা মন্ডবে প্রতিমা তৈরী হয়েছে।
ঠাকুরগাঁওয়ে প্রধান মন্ত্রীর জম্ম বার্ষিকী পালিত

আড়ম্ভর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জম্ম বাষির্কী পালিত হয়েছে।
রোববার জেলা যুব মহিলা লীগ এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবু,দপ্তর সম্পাদক অ্যাড.মোস্তাক আলম টুলু,মহিলা লীগের নেত্রী দ্রোপদী দেবী আগরওয়ালা,যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আখতার মোল্লা,সাবেক পৌর কাউন্সিলর মাসহুরা বেগম প্রমুখ।
পরে মিলাদ মাহফিল ও দুস্থ ও বিশেষ শিশুদের খাবার বিতরণ করা হয়।
হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবরুদ্ধ
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য,দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ছাত্র-অভিভাবক ও স্থাণীয়রা প্রধান শিক্ষককে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহায়তায়
প্রায় ২ ঘন্টা পর মুক্ত হন।
রোববার সকাল ১০ টায় বিক্ষুদ্ধ ছাত্র-অভিভাবক ও স্থাণীয়রা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা দেয়। এতে প্রধান শিক্ষক অবরুদ্ধ হন।
অভিযোগে জানা যায়, এ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের কারণে যোগ্যরা এখানে শিক্ষকতার সুযোগ পাচ্ছেন্ া। ফলে শিক্ষার্থীরা দারুন ক্ষতি গ্রস্থ হচ্ছে। এ ছাড়া আয়ব্যয়ের অসংগতির কারণে বিদ্যালয়ের সার্বিক উন্নতি বিঘœ ঘটচ্ছে। বিদ্যালয়টির একট্ িসাইনবোর্ড নেই। ফলে এর পরিচিতি হারিয়ে ফেলেছে বলে এলাকাবাসীর দাবী।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল হকের কাছে জানতে চাইলে তিনি অবরুদ্ধের বিষয়টি উড়িয়ে দেন। তবে তিনি বলেন দ্রুত স্কুলের সাইনবোর্ড স্থাপন করা হবে।




