ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৩:১৫ অপরাহ্ণ

শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হিঙ্গেরপাড়া এলাকায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, উপজেলার হিঙ্গেরপাড়া এলাকায় সকাল ৭টার দিকে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর লাশ ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির মাথায় পেছনের দিকে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Shamol Bangla Ads

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জুগিহুদাপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত দিপা দেবনাথ (২০) মহেশপুরের জুগিহুদা পাড়ার তৌহিদুল ইসলামের স্ত্রী ও টাঙ্গাইল জেলার চামুরিয়ার নিল কমল দেবনাথের মেয়ে। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়েছিল দিপা দেবনাথ। পরে সকালে ঘরের আড়ার সাথে দিপার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আতœহত্যা তা ময়না তদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বগুড়া জেলার মুসলিম সম্প্রদায়ের ছেলে তৌহিদুল ইসলামের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয় টাঙ্গাইল জেলার চামুরিয়ার হিন্দু সম্প্রদায়ের নিল কমল দেবনাথের মেয়ে দিপা দেবনাথের। এর পর দিপা দেবনাথ ধর্মান্তরিত হয়, তার বর্তমান নাম আয়েশা খাতুন। এরপর তারা জীবীকার প্রয়োজনে ঝিনাইদহের মহেশপুরে বসবাস শুরু করে। স্বামী তৌহিদুল মহেশপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো। তবে পারিবারিক দ্বন্দের জের ধরে আয়েশাকে হত্যা করা হতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

মার্কেট দখল নিয়ে মহেশপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের মহেশপুরে খাস জমির উপর নির্মিত একটি মার্কেট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিন্নানগর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বদর আলী (৩৩), সফিউদ্দীন (৪৫), আলিম উদ্দীন মালিথা (৪০), বাবলু হোসেন (৫৫), মোমিন মালিথা (৩৮), মফিজুর রহমান (৩৫) ও নাজিম উদ্দীনের (৩২) পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় জিন্নানগর বাজারে উত্তেজনা বিরাজ করছে।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, জিন্নানগর বাজারে খাস জমির ওপর নির্মিত একটি মার্কেটের ১৮টি দোকান দখল নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। জিন্নানগর বাজার কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আলিমুদ্দীন মালিথা এবং অপর আওয়ামী লীগ নেতা আনসার আলী গ্রুপের লোকজন দোকান দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। হামলায় দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে প্রাইভেটকার ও ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ শহর থেকে প্রাইভেটকার ও ফেনসিডিল সহ মোহাম্মদ বাবু (৪৫) নামের এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শহরের পাগলাকানাই মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ বাবু যশোরের ঝিকরগাছা উপজেলার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাগলাকানাই মোড়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় যশোর থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের গতিরোধ করে তারা। এসময় গাড়ীর মালিক ও চালক মোহাম্মদ বাবুকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক গাড়ীর ভেতর থেকে ২ শ’ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে ও প্রাইভেটকারটি আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়। আটককৃত গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো গ ১২-১৫৩৬। আটককৃত মোহাম্মদ রবি দীর্ঘদিন ধরে ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল বলে গোয়েন্দা পুলিশ জানায়।

ঝিনাইদহে বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের বাজার এলাকা থেকে বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, জেলার কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আব্দুল খালেক (২৫) ও জগন্নাথপুর গ্রামের শোচিন দাসের ছেলে বাবুল দাস (২৫)। তাদেরকে শুক্রবার গভীর রাতে রাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ উপজেলা শহরের বাজার এলাকায় গভীর রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরার সময় পুলিশ আব্দুল খালেক ও বাবুল দাসকে আটক করে। এসময় তাদের শরীর তল¬াসী করে ২ টি হাত বোমা উদ্ধার করা হয়। তারা সন্ত্রাসীমুলক কর্মকান্ড ঘটানোর জন্য ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে ১২ কিলোমিটার সড়কে তাল গাছের বীজ রোপন

ঝিনাইদহ সদর উপজেলার ৩টি ইউনিয়নের ৩টি সড়কে তাল গাছের বীজ রোপন করা হয়েছে। মহারাজপুর, নলডাঙ্গা ও ফুরসন্ধি ইউনিয়নের ১২ কিলোমিটার সড়কের ধার দিয়ে এ বীজ রোপন করা হয়। শনিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর ত্রিমহনি হতে বিষয়খালী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার, নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা স্কুল হতে ১ কিলোমিটার পর্যন্ত ও ফুরসন্ধি ইউনিয়নের ধনঞ্জয়পুর বাজার হতে মুক্তারামপুর ত্রিমহনি পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের দু-ধার দিয়ে তালের বীজ রোপন করা হয়। প্রতি ১৫ থেকে ২০ ফুট দুরত্বে প্রতিটি বীজ রেপন করা হয়।
জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ তাল বীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক পতœী রফিকা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উপজেলা কৃষি অফিসার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আবু বকর, সচিব কাজী আবুবীন সাফায়েত, আব্দুর রশীদ ঝন্টু মেম্বর, ফুরসন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, সচিব আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, আবুল হোসেন মোল্লা, গোলাম রহমান সর্দ্দার, সুবিদুর রহমান বিশ্বাস, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সুপার আব্দুল মতিন সহ এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads