
শাহ্ আলম শাহী,দিনাজপুর : ব্যতিক্রম আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে শুরু হয়েছে চ্যানেল আই’র ১৬ বছরে পদার্পণ উৎসব।
আজ সোমবার জাতীয় উদ্যান দিনাজপুরের ঐতিহ্যবাহী রাম সাগরে বন্য প্রাণিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন,খাঁচার পাখি অবমুক্তকরণ, মৎস্য পোনা অবমুক্ত, বৃক্ষ রোপণ ও স্বারক র্যালীর মাধ্যমে দিনাজপুরে চ্যানেল আই’র জন্ম দিন পালন ও ১৬ বছরে পদার্পণে ৩দিন ব্যাপী উৎসব শুরু হয়েছে।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুর এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে । বন্য প্রাণিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন,খাঁচার পাখি অবমুক্তকরণ, মৎস্য পোনা অবমুক্ত, বৃক্ষ রোপণ ও স্বারক র্যালীর মধ্যদিয়ে সূচনা হয়েছে এই ৩ দিন ব্যাপী বর্নাঢ্য উৎসবের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। প্রধান অতিথি এমপি গোপাল তার বক্তব্যে বলেন,দেশের গণতন্ত্র ও সমাজ ব্যবস্থা সব কিছুর ক্ষেত্রে চ্যানেল আই কাজ করে যাচ্ছে। চ্যানেল আই কমার্শিয়াল চ্যানেল নয়,দেশ এবং সমাজের জন্য চ্যানেল আই কমিটমেন্ট নিয়ে কাজ করছে। বিশেষ করে কৃষিও প্রকৃতির ক্ষেত্রে চ্যানেল আই’র যে উদ্যোগ তা প্রশংসনীয়। আমরা আজ যে দাবী করছি, বাংলাদেশ কৃষিতে স্বংয় সম্পূর্ণ হয়েছে,বাংলাদেশ খাদ্য রপ্তানিতে প্রতিষ্ঠা প্রপ্তি করতে যাচ্ছে, এ ক্ষেতে সরকারের পাশাপাশি চ্যানেল আই’র বিশাল ভূমিকা রয়েছে।
তিনি বলেন,চ্যানেল আই’র বিভিন্ন ব্যতিক্রম আয়োজন মানুষের চেতনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর সদর উপজেলার চেয়ারম্যান ফরিদুল ইসলাম,দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আলী করীর ও জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফয়জার রহমান।অনুষ্ঠানের আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক গজনবী, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহন,সহ-সভাপতি বিশিষ্ট কলামিস্ট জিনাত রহমান,সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী,যুগ্ম সম্পাদক যুব সংগঠক মিনারুল ইসলাম মিনার, ফোরামের উপদেষ্টা বিশিষ্ট সংগঠক জহির শাহ্,রোটারিয়ান রনজিৎ কুমার সিংহ,দিনাজপুরের চ্যানেল আই’র জন্মদিন উদযাপন কমিটি আহবায়ক রোটারিয়ান শামীম কবির, শিল্পপতি বাবলু,সাংবাদিক তনুজা শারমিন তনু, তাজুল ইসলাম,ভিডিও মালিক সমিতির সভাপতি চুন্নু, ফটো সাংবাদিক নূর ইসলাম,সমাজ সেবক মোহাম্মদ আলী বাদশা চৌধূরী ব্রীজ মাষ্টার, শিক্ষাবিদ কবির মাষ্টার,মৎস্যজীবী নেতা আলম,আজাহার আলী মেম্বার, মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল বিচ্ছু,বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক,ভাষ্যকার রফিক,যুব নেতা হেলাল,রবিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণি হরিণ,বানর,পাখিতের খাবারের জন্য দেয়া হয় ছোলাবুট,বাদাম,কলা ও মাছ । অবমুক্ত করা হয় খাঁচায় বন্দি পাখি। রাম সাগর দীঘীতে ছাড়া হয় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ শিং,মাগুর,কই’র ২৫ কেজি পোনা। এছাড়াও জাতীয় উদ্যান রামসাগরে রোপন করা হয় ঔষধি গাছের চারা।
চ্যানেল আই’র ১৬ বছরে পদার্পণে ৩ দিনব্যাপী এ উৎসবের ২য় দিন অথ্যাৎ আগামীকাল ৩০ সেপ্টেম্বর রাত ৮টায় রয়েছে বন্ধন কমিউনিটি সেন্টারে চ্যানেল আই’র জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী,বিশেষ অতিথি থাকবেন দিনাজপুর জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম,পার্বতীপুর পৌরসভার মেয়র এ.জেড.এম মেনহাজুল হক,দিনাজপুর শিল্প ও বণিক সমিতি’র সভাপতি মোসাদ্দেক হুসেন এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
দিনাজপুরে তিন দিনব্যাপী চ্যানেল আই’র জন্মদিন ও ১৬ বছরে পদার্পণ উৎসবকে প্রাণবন্ত করে তুলতে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন,চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।




