ads

রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দরবনে গোল গাছের বহুবিধ ব্যবহার বদলাতে পারে আমাদের অর্থনীতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০১৪ ৩:১১ অপরাহ্ণ

000এস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা) : দেশের চলমান বেকার সমস্য এবং চাহিদার বিপরীতে বিপুল চিনি ঘাটতি সর্বপরি অর্থনীতিকে সবল করতে সুন্দরবনে সুবিশাল বৃক্ষরাজি গোল গাছ থেকে বানিজ্যক ভাবে চিনি উৎপাদন করতে সম্ভব বলে মনে করেন, বিশেষজ্ঞরা। তাদের অভিমত আখ গাছের মত প্রাকৃতিক ভাবে জন্ম নেওয়া সুন্দরবনের গোল গাছ থেকে চিনি উৎপাদন করা হলে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীকে কাজে লাগিয় বেকার সমস্যা সমাধানের পাশাপাশি চিনি উৎপাদন করে দেশের প্রয়োজনীয় চাহিদা মেটানো যাবে। এবং বহুবিধস ব্যবহার কাজে লাগিয়ে বিদেশে রপ্তানী করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে।

Shamol Bangla Ads

৬ হাজার ১৭ বর্গ কিঃ মিঃ বিশাল এলাকা ব্যাপী পৃথিবী শ্রেষ্ট ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনে ৩৩৪ প্রজাতির বৃক্ষরাজির অন্যতম আকর্ষণ গোলগাছ। প্রতি বছর সরকার গোল গাছ থেকে গোল পাতা আহরণ করে কোটি কোটি টাকা রাজস্ব উপার্যন করে থাকে। যার জাতীয় অর্থনীতির অন্যতম কান্ডারী। হাজার হাজার মানুষ গোলপাতা সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। সুন্দরনবনে সৌন্দর্য বিকাশে এবং পর্যটকদের মন আকর্ষণে গোল গাছের ভুমিকা অপরিসীম।
সাগরবক্ষে পলি জমে গড়ে ওঠা সুন্দরবনের বিভিন্ন জায়গায় কোন পরিচর্যা ছাড়াই প্রাকৃতিক ভাবে গোলগাছ জন্মে। প্রতি বছরের ডিসেম্বর মাসে গোলগাছে ফল আসে। ৩-৪ মাসের মধ্যে ফল পাকে। খেজুর গাছের মত কাধিতে গোলফল ধরে থাকে। খুলনা বিভাগের ৩ টি কুপের মধ্যে চাঁনপাই রেঞ্জের আওতায় শরণখোলা ও চাঁনপাই গ্রাম সহ সংশ্লিষ্ট অঞ্চলের বনজীবিরা গোলগাছ থেকে রস সংগ্রহ করে থাকে সুত্রে জানা গেছে। গোলরস সংগ্রহ করে জ্বালিয়ে পালাটি তৈরী করে বিক্রি করে তারা বেশ লাভবান গ্রামবাসীরা জনায়। ওই গ্রামের রুহুল কুদ্দুস ও আঃ হাকিম সহ অনেকেই জানান, গোলরস অত্যান্ত সুস্বাদু। মুন্সীগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আঃ রহমান জানান, ১ কেজি গোল পাটালি ১ থেকে দেড় হাজার দরে বিক্রি হয়ে থাকে। দুষ্প্রাপ্য বিধায় এর চাহিদাও বেশী। তারা আরও জানায়, যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা ঠিকমত গোলরস সংগ্রহ করতে পারিনা। সরকারি পৃষ্ঠপোষতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিলে চিনি শিল্পের মত গোল রসের মাধ্যমে চিনি ও গুড় উৎপাদন করা সম্ভব। সুত্রমতে যেখানে আখের রসে শতকরা ১৫-২০ ভাগ শরকরা থাকে সেখানে গোলগাছের রসে ১৪-১৮ ভাগ শরকরা থাকে। সে জন্য গোলগাছের রস থেকে চিনি ও গুড় উৎপাদন করা সহজ ও লাভ জনক। গোল গাছের নানামুখী গুন থাকলেও পৃষ্ঠপোষকতার অভাবে তা বিকাশ লাভ হচ্ছে না। তাছাড়া এ প্রক্রিয়ায় গোল গাছের বংশ বিস্তারে কোন ক্ষতিও হয়না। প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা গোলগাছকে যথাযথ পৃষ্ঠপোষকতায় শিল্প হিসেবে ঘোষনা করে এর বহুবিধ ব্যবহারকে কাজে লাগিয়ে এেিদক বেকার সমস্যা দূর করার পাশাপাশি দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সুশীল সমাজ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads