নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত আয়বর্ধনমুলক প্রকল্পের রিক্সা ও ভ্যান বিতরন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই রিক্সা-ভ্যান বিতরণ করা হয়।

এতে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুকলেছুর রহমান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২০টি দরিদ্র অসহায় উপজাতি পরিবারের মাঝে ১০টি রিক্সা ও ১০টি ভ্যান বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা, ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সোহেল রানা, ট্রাইভালের সাধারণ সম্পাদক মি. লরেন্স দ্রং, সদস্য রেনিকা চিরান, মলিন্দ্র কোচ, মর্নিংটোন প্রমুখ। এর আগে গত মাসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ওইসব সামগ্রী বিতরনের উদ্বোধন করেন।




