ads

রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন

কুষ্টিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন পালন করেছে কুষ্টিয়ায় জেলা আওয়ামীলীগ। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটের তৃতীয় তলায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সদর থানার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা, কৃষকলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী। এসময় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর কেক কাটা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, শহর আওয়ামীলীগের সভাপতি সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, প্রচার সম্পাদক ইকবাল হোসেন বাবু, সাবেক ছাত্রনেতা নিয়ামূল কবির চঞ্চল, বঙ্গবন্ধুর সৈনিক শ্রী অজিত কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা ডাঃ গোলাম মওলা, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাশেদুল ইসলামসহ আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

Shamol Bangla Ads

কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাকল সাড়ে ৯টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে আইনভুক্ত সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, সহকারী কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নবীনেওয়াজ, কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ তৌহিদুজ্জামান, টিআইবি কুষ্টিয়া জেলা শাখার সমন্বয়কারী আলহাজ্ব রফিকুল আলম টুকুসহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় দলিত হরিজন ও বেদে সম্প্রদায় মাঝে সনদপত্র ও সেলাইমেশিন বিতরণ

দলিত হরিজন ও বেদে সম্প্রদায় জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল গণি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
জেলা প্রশাসন ও জেলা সামজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩০জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ২০জন প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Need Ads