হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে পূজা ও ঈদকে সামনে রেখে পেয়াজ,রসুন,আদা,জিরা,মাছ,মাংস,সবজিসহ নিত্যপণ্যের অগ্নিমূল্যে নিম্ন আয়ের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের ব্যাবধানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খেটে খাওয়া দিন-মুজুর ও সাধারন ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
সরেজমিনে গত শুক্রবার ও গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার হাজীপুর,গোবিন্দপুর,চর-পুমদী,আশুতিয়া,হারেঞ্জা ও হোসেনপুর নতুন বাজার ঘুরে দেখাযায়, ৩০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা,২০ টাকা কেজির পটল ৩০-৩২ টাকা, ৩০ টাকা কেজি শসা ৪০-৫০ টাকা, ৩০ টাকা মুলা ৫০-৫৫ টাকা, ৮০ টাকা কেজি টমেটো ১১০-১২০ টাকা,৩৪ টাকা কেজির পেঁয়াজ ৪০-৪২ টাকা,৫৫ টাকার রসুন ৮০-৯০ টাকা, ২২০ টাকা কেজির রুই মাছ ২৮০-৩২০ টাকা,১১০ টাকা কেজির তেলাপিয়া ১৫০-১৬০ টাকা। অন্যান্য নিত্যপণ্যের দামও আকাশচুম্বী। বিক্রেতারা জানান, গত সপ্তাহে ২দিন হরতাল ও বৃষ্টির কারনে পন্য পরিবহন ব্যাহত হওয়ায় পাশাপাশি পূজা ও ঈদে পণ্যের চাহিদা বেশি থাকায় নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।




