ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুরে যৌন হয়রানীর দায়ে বখাটের কারাদণ্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ৯:০২ অপরাহ্ণ
দৌলতপুরে যৌন হয়রানীর দায়ে বখাটের কারাদণ্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যৌন হয়রানীর দায়ে সাগর (২০) নামে এক বখাটেকে এক বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১২ টায় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে এ কারাদণ্ড প্রদান করেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার সময় রাস্তায় একা পেয়ে উপজেলার দৌলতখালী গোডাউন বাজার এলাকার আজমত আলীর ছেলে লম্পট সাগর তাকে জড়িয়ে ধরে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত বখাটে সাগরকে আটক করে। পরে অভিযোগ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমান আদালত বখাটেকে ১ বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। বখাটের বাবা আজমত হোসেন তার লম্পট ছেলেকে শাস্তি দেয়ার উদ্দেশে জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ড প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads