কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দু’বারের প্রধানমন্ত্রী ছিলেন। তার কাছ থেকে আরো তথ্য বহুল ও বস্তনিষ্ঠ কথা জাতি আশা করে। কিন্তু তিনি তা না করে শুধু বিরোধীতার খাতিরে বিরোধীদলের এ ধরনের বক্তব্য দিয়ে নিজেই নিজের জ্ঞান গর্ভের অসহাত্বের কথা প্রমান করেছে। তিনি বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাড়ীতে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানই প্রথম দল ভাঙ্গা ও গড়া তৈরী করেছেন, আওয়ামীলীগ করেনি। হানিফ বলেন, বিএনপি চেয়ারপার্সন যিনি দুই বার প্রধানমন্ত্রী ছিলেন তার কাছ থেকে আরো তথ্য বহুল ও বস্তনিষ্ট কথা জাতি আশা করে। শুধু বিরোধীতার খাতিরে বিরোধীদল এ ধরনের বক্তব্য দিয়ে নিজেই নিজের জ্ঞান গর্ভের অসহাত্বের কথা প্রমান করে। এই ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে কিভাবে বেধে ফেলা হচ্ছে বা এই সরকারকে কিভাবে বৈধতা দেওয়ার জন্য বিচার বিভাগকে বৈধতা দেয়া হচ্ছে এই বিষয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াই ভালো বলতে পারবেন। এটি হাস্যকর উক্তি ছাড়া আর কিছুই না। মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, ‘আমরা আগেও জানতাম সরকারকে উৎখাত এবং শেখ হাসিনাকে হত্যা করতে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। এ বিষয়ে শেখ হাসিনা সর্তক। ষড়যন্ত্রকারীরা সফল হবে না।’ এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবি, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্ত্তজা খসরু, সাধারন সম্পাদক তাইজাল আলী খানসহ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




