ads

শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জের অক্ষর শিল্পী মতিউর রহমানের খোঁজ রাখেনি কেউ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৭, ২০১৪ ৮:৪৭ অপরাহ্ণ

24.9 copyকিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের অক্ষর শিল্পী মতিউর রহমানের খোঁজ রাখেনি কেউ। এ প্রতিবেদকের সাথে কথা হলে বললেন অনেক অজানা কথা। “এই সাইকেলে নাম লিখাবেন, তালা বাসনে, খাসা টাইলসে ও কাঁচে নাম লিখাবেন, বাঙালি জাতির ঐতিহ্য বাংলা ভাষাকে ধরে রাখুন, আমাদেরকে টিকিয়ে রাখুন । এভাবেই মুষ্ঠীবদ্ধ হাত উচিয়ে চারপাশ মুখরিত করে উচ্চ স্বরে রাস্তা দিয়ে হাঁকিয়ে যাচ্ছিলেন কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি গ্রামের বাসিন্দা বয়োবৃদ্ধ অক্ষর শিল্পী মতিউর রহমান। তিনি আক্ষেপ করে বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশ নিতে পারিনি। জীবন জীবিকার তাগিদে সংসারে হাল ধরতে হয়েছে বাল্য কালেই। তবে দেশের জন্য , মুক্তিকামী মানুষের জন্য, বাংলা ভাষার জন্য মন সর্বদা আকুল হয়ে উঠে। একাত্তরে সম্মুখ সমরে সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধাদেরকে নানা খবর গোপনে পৌঁছাতাম। একজন অক্ষর শিল্পী হিসেবে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত ছিল। মানুষের বাসা বাড়ি, সাইকেল, মটর সাইকেল, তামা-খাসা ও কাঁচের পে¬ইটে বর্ণমালা সাজিয়ে নাম ঠিকানা লিখার কাজে পারদর্শী ছিলাম। সেই ষাটের দশকে শুরু চলছে আজও। তিনি বলেন, প্রতিদিন এসব কাজে বর্ণমালা দিয়ে শব্দ তৈরি করে আমার সংসার চালাই। এ কাজে প্রতিদিন ৩০০-৪০০ টাকা আয় হয়ে থাকে। এ আয়ের টাকা দিয়ে কোন মতে সংসারের যাবতীয় খরচ মিটিয়ে থাকি। এই অক্ষর শিল্পী ১৯৩০ সালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি গ্রামের সফর আলী ও মাতা কেওয়া জানের পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষাক্ষেত্রে পাতুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। সংসারের অভাব অন্টন থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও আর বেশি পড়াশোনা করতে পারেননি। সংসারের হাল ধরতে গিয়ে বর্ণমালা অংকন বা খোদাই কাজ শুরু করেছিলেন যা এখনও অব্যাহত রেখেছেন। তিনি জানান, একাত্তরে বিভিন্ন স্থানে পেশাগত কাজ করতে গিয়ে পাকিস্তানী হানাদারদের নির্মম নিষ্টুরতা ও নির্যাতন দেখে সহ্য করতে পারতাম না। তাই কাজের ছদ্ববরণে মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে গোপনে খবরা খবর পৌঁছে দিতাম। ভারতের টেকের হাটে পেশাগত কাজের সময় দেখা পাই প্রতিবেশী সতেরদরিয়া গ্রামের মরহুম হাবিবুর রহমান ওরফে ফুল মিঞাকে। তিনি সে সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম তথ্য প্রেরক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি করিমগঞ্জসহ নিজ গ্রামের অনেককেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহনে বলিষ্ট ভূমিকা পালন করেছিলেন। তাঁর ছেলে রেজাউল হাবীব রেজা বাবার দেখানো পথ অনুস্মরণ করে চলছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার কাজে সাহসী ভূমিকা পালন করছেন। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে আলোকিত সমাজ গড়ার কাজে বিরল অবদান রেখে যাচ্ছেন। রেজার বাবা ফুলমিঞা ছিলেন আমার বাল্যকালের একান্ত বন্ধু। আজ তিনি নেই, কিন্তু তাঁর দেশ প্রেম আমার পথচলাকে ত্বরান্বিত করে। তিনি মুক্তিকামী মানুষের জন্য খুবই নিবেদিত ছিলেন। তাঁর স্মৃতি কখনও ভোলা যায় না। তিনি আমার কাছে মনে হয় এখনও বেঁচে আছেন। তার আদর্শ ও সততা আমার কাজে অনুপ্রেরণা যোগায়। কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক লেখক ও গবেষক আমিনুল হক সাদী বলেন, অজপাড়া গ্রামের হলেও তিনি অক্ষর দিয়ে যে নিপুণ শিল্পের কারু কাজ করছেন তার স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এসব অক্ষর শিল্পীদেরকে পুনবার্সিত করা হলে জাতি উপকৃত হবে।

Need Ads