ads

শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উপজেলা নির্বাচনোত্তর সহিংসতা : আ’লীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, উত্তেজিত জনতার হাতে পরাজিত প্রার্থীর সমর্থক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০১৪ ৫:১০ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর পক্ষে কাজ করার অপরাধে ফারুক হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস উদ্দিনের সমর্থকরা ছুরিকাঘাতে হত্যা করেছে। ওই ঘটনার জের ধরে উত্তেজিত জনতার হাতে আজির আলী (৪০) নামে ইলিয়াস উদ্দিনের এক সমর্থক নিহত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ফারুক হোসেন ও আজির আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে জ্যোত্স্না বেগম নামে এক মহিলাকে আটক করেছে। অন্যদিকে ওই ঘটনার পর থেকে ভাগলগড়সহ আশেপাশের এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস উদ্দিন প্রত্যাশার চেয়ে কম ভোট পান। ওই নির্বাচনে ভাগলগড় গ্রামের আবু হানিফের ছেলে ফারুক মিয়া আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখেন। শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় একই গ্রামের মমতাজ ব্যাপারীর ছেলে আজির আলীসহ একদল ইলিয়াস সমর্থক টাকীমারী এলাকায় পথরোধে ফারুককে প্রথমে পিটিয়ে ও পরে ছুরিকাঘাতে হত্যা করে। ওইসময় সাথে থাকা নিহত ফারুকের ভাই সোহেল বড় ভাইকে রক্ষা করতে গেলে তাকেও ক্ষুর দিয়ে পোচ মেরে রক্তাক্ত করা হয়।
ওই ঘটনা জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে গিয়ে আজির আলীকে ধাওয়া করে ধরে ফেলে। ওইসময় তাদের প্রহারে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে শেরপুর থেকে পুলিশ গিয়ে আহত আজির আলীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতিও এখন শান্ত।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads