মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে বিবাদমান জমিতে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্সে ভাগ্নের হাসুয়ার কোপে নিহত হয়েছে মামা। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল জব্বার নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার গ্রামের উত্তরপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। এসময় গুরুতর আহত ৪ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদি হয়ে থানায় একটি মামলা করেছে। থানার এসআই এনামুল হক জানান, জমি েিরাধের জের ধরে এদিন সকালে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে আবুল কালাম অস্ত্র সজ্জিত হয়ে ১০-১২ জন লোক নিয়ে তার মামা প্রতিবেশী মৃত নাছের আলী মন্ডলের ছেলে মকবুল হোসেনকে (৬৮) হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত মকবুল হোসেনকে হাসপাতালে নেওয়ার সময় তিনি পথিমধ্যেই মারা যান। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত মকবুলের ভাই ছয়ফুর রহমান, আব্বাস আলী, আনতাজ ও ছেলে আব্দুল রাজ্জাক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আব্বাসকে রাজশাহী ও অন্যান্যদের মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর হোসেন জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির একখন্ড জমি নিয়ে মামা-ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিবাদমান ওই জমিতে এদিন সকালে উভয় পক্ষ কলা গাছ লাগানোর চেষ্টা করলে এ ঘটনা ঘটে।




