ads

শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০১৪ ৩:১১ অপরাহ্ণ

Road accident 2মোশাররফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার কুর্শা বাদাগৈড় এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে কিশোরগঞ্জ জেলার চৌদ্দশ ইউনিয়নের পয়ত্রিশগ্রামের বাসিন্দা আব্দুল হামিদের পুত্র বাবুল (৪৫) ও শুক্কুর আলীর পুত্র হামিদ (৪৬)। তারা দু’জনই গরু ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, বাবুল ও বিল্লাল পিকআপযোগে কিশোরগঞ্জ থেকে গরু কেনার উদ্দেশ্যে রৌমারী যাওয়ার পথে নকলার কুর্শা বাদাগৈড় নামক স্থানে পৌছলে শেরপুর থেকে ছেড়ে যাওয়া একটি ড্রীমল্যান্ড বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং পিকআপের ড্রাইভার আহত হন। গুরুতর অবস্থায় ড্রাইভারকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই নকলা উপজেলা নিবার্হী কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads