শ্যামলবাংলা স্পোর্টস : জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত সোনা জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ রানে হেরে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সালমাদের। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য সাত ওভারে মাত্র ৪৩ রান দরকার ছিল বাংলাদেশের। তবে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ৩৮ রান করতে পারে বাংলাদেশ।
এটাই ইনচন এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম কোনো পদক জয়। সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশের মেয়েরা।




