ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন : চলছে ভোট গণনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ৬:০৪ অপরাহ্ণ

Sherpur Upazilla electionমোঃ ফরিদুজ্জামান, শেরপুর : অবশেষে দফায় দফায় স্থগিত হয়ে যাওয়া শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। চলছে ভোটগণনা। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। তবে বৈরি আহাওয়ার কারণে ভোটগ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। ভোট চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একটি প্রথম শ্রেণীর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত শেরপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭শ’ ৫৫ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৯শ’ ৬২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৯৩ জন। মোট ১শ’ ৪০ ভোটকেন্দ্রের ভোটকক্ষ সংখ্যা ৯শ’ ৫২ টি।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হায়দর আলী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এবার সর্বাধিক ১৬শ ৮০ জন আনছার, ১৩শ পুলিশসহ ২ প্লাটুন বিজিবি, ২ প্ল¬াটুন ব্যাটেলিয়ান আনছার, ২ প্লাটুন র‌্যাব ও ২ প্লাটুন সেনা সদস্য নিয়োজিত ছিলেন। বিশেষ পরিস্থিতির জন্য আরও ১শ পুলিশ সদস্য রিজার্ভে রাখা হয়েছিল। সেইসাথে পুলিশের ৩৮ টি মোবাইল ফোর্স, ৯ টি ষ্ট্রাইকিং ফোর্স, ১৩ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমান আদালতের অক্লান্ত পরিশ্রমের ফলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে।

Need Ads