পীরগঞ্জ (রংপুর) থেকে আব্দুল করিম সরকার : নাম রুহুল আমীন। বাবা তাজুল। ২ জনেই পথে বসে ভিক্ষা করে। রুহুল আমীনের বয়স সাত হবে। দুজনের শারিরীক অবস্থা একই। হাতে পাঁয়ে ঘা আর ফোসকা পড়ে মারাতœক আকার ধারন করেছে। স্কুলে যাবার ইচ্ছা থাকলেও কোন উপায় নেই। জন্ম থেকেই শারিরীক অবস্থা মারাতœক শোচনীয়। পায়ের ব্যাথা ও হাতের ব্যাথা নিয়ে অসহ্য যন্ত্রনায় ২৪ ঘন্টা কাটে তার। হোটেল, বাজার, বাসষ্ট্যান্ডের উত্তরা হোটেলের সামনে সারাদিন ভিক্ষা করেন তারা। বাসষ্টান্ডের পূর্ব দিকে রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর গ্রামে তাদের বাড়ি। তাজুলের আরও ১জন ছেলে আছে নাম রুবেল তার শারিরীক অবস্থা ভালো। পরিশ্রম করে খায়। সারাদিন ভিক্ষাবৃত্তি করতে করতে ক্লান্ত তাজুল বলেন , সরকারিভাবে যদি আমাকে একটি হুইল চেয়ার দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। আমার ২ শতক জমির উপর কেবলমাত্র বাড়ির ভিটাটুকু রয়েছে। তাছাড়া আমার আর কিছুই নেই। তাজুলের প্রতিবন্ধি ছেলে রুহুল আমীন ভীষন মিশুক। বলেন, ভাই তোরা মোক স্কুলত ভর্তি করি দিবার পারমেন। আচ্ছা খালি কি বড়লোকের ছলপোলের জন্যে লেখাপড়া? মুই অ, আ, ক,খ চেনো, নেকপারও পারো। লেখাপড়া শিখে বড় হয়ে তুমি কি হবে? বলেন ভাই মুই ডাক্তার হোম। হামার বাড়ির এই লোকগুলার চিকিৎসা করিম। মোক ভাই ভিক করবা আর ভালো নাগে না। মানুষ খালি কয় নাই নাই। রামনাথপুর ইউনিয়নে ঝরে পড়া রোধকল্পে ও ১০০% উপস্থিতি নিশ্চিত কল্পে বিভিন্ন সময়ে সভা সেমিনার করা হলেও রুহুল আমীনের মতো এ রকম প্রতিবন্ধিদের কেন বিদ্যালয়ে আনার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে না এমন প্রশ্ন এলাকাবাসীর। খুব শিঘ্রই রুহলকে বিদ্যালয়ে ভর্তি ও তার বাবা তাজুলের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

পীরগঞ্জে জামতলা কলার হাটে কলার অবশিষ্টাংশ পরিস্কার না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা
রংপুরের পীরগঞ্জে জামতলা কলার হাটের ফেলে দেওয়া কলার ছড়ি এবং অবশিষ্টাংশের উপর রংপুর থেকে আসা একটি সব্জি বাহী ট্রাক (ঢাকা মেট্রো- ভ- ১৪ – ৩০৯৪)গতকাল বৃহস্পতিবার বিকেলে রাস্তার পাশের খাদে পড়ে যায় । তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
সরজমিন গিয়ে দেখা গেছে, জামতলা কলা হাটটি, হাটের সীমানা বাদ দিয়ে বিশ্বরোডের উপরে বসে। এতে হাটের দিন অর্থাৎ সপ্তাহের সোমবার ও শুক্রবার করে বিশ্বরোডে লালদিঘী থেকে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে হাট কর্তৃপক্ষ হাট বসালেও হাট শেষে রাস্তার উপরে কলার ছড়ি কিংবা কলার অবশিষ্টাংশ পরিস্কার করার কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রতিনিয়ত মারাতœক দূর্ঘটনার স্বীকার হচ্ছে এবং হতাহতের ঘটনাও ঘটছে। সম্প্রতি তুলারামপুর গ্রামের সাগর (১৬) নামের একজন ছাত্র অকালে প্রান হারিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছন এলাকাবাসী ও যাত্রী সাধারন।

পীরগঞ্জ উন্নয়ন পরিকল্পনা ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা
রংপুরের পীরগঞ্জে উপজেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা ২০১৪ ও ২০১৫ অর্থ বৎসরের বাজেট গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ঘোষনা করেন।
জানা গেছে, গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগীতায় ও উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ২০১৪ – ২০১৫ অর্থ বছরের বাজেট উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক সাংসদ বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ঘোষনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যন উম্মে হাবীবা মিথি। উন্নয়ন পরিকলম্পনার এই বাজেটে বিভিন্ন পেশাজীবি, সুধীবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলোর (বর্ষসেরা) সাংবাদিক আব্দুল করিম সরকার , সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান সোনা, প্রেস ক্লাব সভাপতি সরোয়ার জাহান, সাংবাদিক মাজহারুল ইসলাম মিলন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মাসুদার রহমান, মৎস্য কর্মকর্তা শ্রী বরুন চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকৌশলী ফজলুল হক মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কুমেদপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক বিএসসি, চতরা ইউপি চেয়ারম্যান (গোল্ড মেডেলিষ্ট) মিজানুর রহমান রাজু ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান খান ফারুক, রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ২০১৪- ১৫ অর্থ বছরে মোট ৩ কোটি ৭৩ লাখ ৪ হাজার ৬ শত ৫৮ টাকার বাজেট উপস্থাপন করেন । উল্লেখ্য ওই বাজেটকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন এই বাজেটে আমরা অত্যন্ত খুশি। এর মাধ্যমে থানা সদরের সমস্ত রাস্তা- ঘাট গুলোর সংস্কার ও পাকাকরন করা হবে বলে আমাদের বিশ্বাস।




