রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বখাটের কারণে অসুস্থ স্কুল ছাত্রীর মামলা দিতে এসে পুলিশী হেনস্তার শিকার হয়েছেন ছাত্রীর পিতা পনির উদ্দিন। বুধবার রৌমারী থানায় অভিযোগ দিতে এসে ওসি শামীম সরদার তার সঙ্গে রূঢ় আচরণসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন তিনি। তবে ওই দিনই রৌমারী থানার এসআই গাবুর আলী ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন। এসআই গাবুর আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, মেয়েটি বংশগত ভাবে পাগল। একটা পাগল মেয়ের কথা শুনে তো মামলা নেয় যায় না। এদিকে পনির উদ্দিন জানান, আমরা কেউ পাগল নই এবং আমার বংশে কেউ পাগল ছিলও না। একটি চক্রের সঙ্গে আঁতাত করে পুলিশ মামলা নিচ্ছে না। তাই আমার গোটা বংশকে পাগল বানাতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ।
উল্লেখ্য, সিঙ্গারার সাথে পারদ জাতীয় পয়জনিং করে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে অসুস্থ করে তোলে কসমেটিকস ব্যবসায়ী রোকনুদ্দৌলা লিচু নামের এক বখাটে। ওই সিঙ্গারা খাবার পরপরই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং যতই সময় গড়াতে থাকে ততই সে যৌন উন্মাদনায় মরিয়া হয়ে ওঠে। দিনে নানা আচরণ করলেও রাত নামলেই পুরুষ সান্নিধ্য পেতে ব্যকুল হয়ে ওঠে সে। সামনে যাকেই পায় তাকেই জড়িয়ে ধরে। এমন অবস্থায় অস্বস্তিকর অবস্থায় পড়েন মেয়েটির অভিভাবক। ফলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন তারা।




