ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় গরু চোরসহ আটক ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ৭:৪২ অপরাহ্ণ
চকরিয়ায় গরু চোরসহ আটক ৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়া বরইতলী ইউনিয়নের একতাবাজার এলাকার থেকে গভীর রাতে গরু চোর সন্দেহে জনতা ৩ যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয় জনগন তাদের আটক করে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। চাদাঁবাজির অভিযোগে আটক করা হয়েছে আরও এক যুবককে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ আইয়ুব জানান, ওইদিন রাতে এলাকার লোকজন গরু চোর সন্দেহে মনজুর আলম, সেলিম ও আরিফ নামের তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁেছ তাদেরকে পুলিশ ফাড়িতে নেওয়া হয়। গতকাল সকালে তাদেরকে থানায় পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, আটককৃতদের মধ্যে সেলিম ও মনজুর আলমের বাড়ি চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে। অপরজনের বাড়ি পেকুয়া উপজেলায়। তাদের মধ্যে সেলিমের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ নানা অভিযোগে ৭টি মামলা রয়েছে। এদিকে চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফারুক আহমদ জানান, দেলোয়ার হোসেন নামে একব্যক্তিকে চাঁদাবাজীর অভিযোগে চকরিয়া থানায় মামলা নং জিআর ১৫৮/০৯, ৫০৭/০৮, ৩৯/১২, ২৪৫/১০ ও আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং সিআর ১৭৪/০৯ করা হয়েছে। ধৃত দেলোয়ার উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের চৌয়ারফাড়ি-ঈদমনি গ্রামের মৃত আবদুস সালামের পুত্র।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে কোন মামলা নেই। তবে সেলিমের বিরুদ্ধে মামলা থাকলে সে সব কটা মামলায় জামিনে রয়েছে। তারপরও তাদের ব্যাপারে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Shamol Bangla Ads

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে শিক্ষা কর্মকর্তার জালিয়াতি

চকরিয়া উপজেলার বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে চরম জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিভাবক সদস্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা না করে কৌশলে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার নেওয়ায় চার প্রার্থীকে বিজয়ী ঘোষনা করার প্রচেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের নির্দেশনা মতে বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল মতে ১ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ৭ সেপ্টেম্বর বিকেলে মনোনয়নপত্র দাখিল, ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ সেপ্টেম্বর প্রত্যাহার ও ১৪ সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ। কিন্তু নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং কর্মকর্তা ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আর্চায্য কৌশল অবলম্বন করে নির্বাচনের তারিখ তফসিলে বন্ধ রাখেন অনৈতিক বাণিজ্যের জন্য।
সুত্র জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটির ১১ পদের মধ্যে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় দাতা সদস্য একজন, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি একজন, এমপি মনোনীত মহিলা ও পুরুষ প্রতিনিধি দুইজন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি একজন ও শিক্ষক প্রতিনিধি দুইজনসহ ৭জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পুরুষ ও মহিলা অভিভাবক সদস্য পদে অবশিষ্ট রয়েছে চার জনের পদ।
জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে পুরুষ ও মহিলা অভিভাবক সদস্য পদে ৯জন প্রতিদ্বন্দিতা করেন। তার মধ্যে ছিলেন ৫জন পুরুষ ও ৪জন মহিলা। কিন্তু রিটানিং কর্মকর্তা নির্বাচনের তারিখ তফসিলে ঘোষনা না করায় তারা অনেকে প্রতীক বরাদ্ধ পেয়েও নির্বাচনের অপেক্ষায় ছিলেন।
প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে মো.আনিছ নামের একজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, গতকাল বুধবার দুপুরে রিটানিং কর্মকর্তা আশীষ কুমার আর্চায্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে সকল প্রার্থীদেরকে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠিয়ে নির্বাচনের তারিখ ঘোষনা করার কথা দেন। তবে ওইসময় জাহাংগীর আলম নামের এক প্রার্থী উপস্থিত ছিলেন না।
ভুক্তভোগী আনিছ অভিযোগ করেছেন, ওইসময় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় রিটানিং কর্মকর্তা সকল প্রার্থীকে সমঝোতায় আসার অজুহাত দেখিয়ে সকলের কাছ থেকে কৌশলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। রির্টানিং কর্মকর্তা টাকার বিনিময়ে পছন্দের ৪জন প্রার্থীকে অভিভাবক সদস্য পদে বিজয়ী ঘোষনা করার জন্য পরিকল্পিতভাবে এ কাজটি করেছেন। পরে তিনি সকল প্রার্থীর প্রতিবাদ উপেক্ষা করে নুরুল আমিন আমান, বেলাল উদ্দিন, রোকেয়া বেগম ও ফাতেমা বেগম বেবীসহ ৪জন প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন। এ ঘটনার পর প্রতিদ্বন্দি সব প্রার্থীরা সদস্য পদে ফের নির্বাচনের তফসিল ঘোষনা দাবি জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আর্চায্যের মুঠোফোনে বুধবার রাত দশটায় অনেকবার চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোন ব্যস্ত থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিষয়টি প্রসঙ্গে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদ আলম চৌধুরী বলেন, এক সাথে সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করার কোন যুক্তিকতা নেই। তারপরও এব্যাপারে অভিযোগ থাকলে লিখিত পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Shamol Bangla Ads

পবিত্র হজ্ব পালনে সৌদি আরব গেছেন জেলা আ’লীগ নেতা নুরুল আবছার

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিপিপি’র চকরিয়া উপজেলা টিম লিডার, কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সদস্য, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ সম্পাদক মো: নুরুল আবছার ও তার স্ত্রীসহ গতকাল ২৪সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২৫মিনিটে পবিত্র হজ্ব পালনে সৌদি আরব গমন করেছেন। তিনি বন্ধু বান্ধব, সংগঠনের নেতাকর্মীদের সাথে সময়ের স্বল্পতার কারণে দেখা করতে পারেনি বলে আন্তরিকভাবে দূ:খিত। তিনি বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সংগঠনের সকল নেতাকর্মী, দেশবাসী ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads