ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদুল আজহা আগামী ৬ অক্টোবর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৫, ২০১৪ ৭:৫৩ অপরাহ্ণ

Eidul Azhaশ্যামলবাংলা ডেস্ক : দেশের কোথাও আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ অক্টোবর সোমবার। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভা কক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারনের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান ওই কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শুক্রবার জিলক্বদ মাসের ৩০দিন পূর্ণ হবে। আগামী শনিবার থেকে জিলহজ মাস শুরু হবে। সে মোতাবেক ১০ জিলহজ বা ৬ অক্টোবর সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তউসির আহমেদসহ চাঁদ দেখা কামিটির অন্যান্য সদস্যরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads