শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে কলাকান্দি এলাকার ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ওই চারজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন জানান, তাদের ২ দিন আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ। নিহতদের মধ্যে দুটি শিশু ও তাদের মা-বাবা রয়েছেন। ২ শিশুর বয়স ৭ ও ৫ বছর বয়সের মধ্যে। তাদের মুখ বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।




