ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ২:৫২ অপরাহ্ণ
মহাদেবপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ১৪০টি মন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুুতিমূলক সভা ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার (নান্নু), থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, থানা আওয়ামীলীগ সভাপতি শামসুদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি অজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আঃ মান্নান চৌধুরী দুলাল, শামসুল আলম বাচ্চু, আকবর হোসেন, বেলাল উদ্দিন, আঃ সাত্তার, রামপ্রসাদ ভদ্র, মোফাকখারুল ইসলাম মুকুল, মেহেদী হাসান, শেখ শাহ আলম ফয়সাল, বাসষ্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক গৌতম কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

মহাদেবপুরে টানটান উত্তেজনার মধ্যে জিগাতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে টানটান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে হামিদপুর-জিগাতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত এ নির্বাচনে ৮ ভোটের মধ্যে ময়নুল ইসলাম ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিব উদ্দিন পেয়েছেন ২ ভোট। নির্বাচন পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক। এ পদে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী এবং পক্ষ-বিপক্ষের লোকজনদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads