মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা মধ্যদিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক এবং উপজেলার হেডকোয়াটারসহ প্রায় ৮০ ভাগ রাস্তা সংস্কারের অভাবে ও অতিবৃষ্টির ফলে অধিকাংশ রাস্তা ঘাটের বেহাল দশার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। ফলে পথচারী জনসাধারণের প্রতিনিয়ত মারাত্মক দুর্ভোগ এর শিকার হতে হয়। এর ফলে রাস্তাঘাটগুলো চলাচলের অনউপযোগী হওয়ার উপক্রম হয়েছে। অনেক কার্পেটিং রাস্তা আছে যে গুলো ১ বছর বা দেড় বছর আগে নতুন নির্মান ও সংস্কার করা হয়েছে ওই রাস্তাগুলোও কার্পেটিং উঠে খানখন্দের সৃষ্টি হয়েছে আবার অতিবৃষ্টির ফলে এসকল জায়গাই একেবারে কার্পেটিং ভেঙ্গে রাস্তা চলাচলের অনউপোযোগি হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তিন দিনের বৃষ্টিতে পানি জমে জনগনের চলাচলের বিগ্নসৃষ্ঠি হচ্ছ্ ে।
জানাগেছে, মধুখালী উপজেলার মাঝকান্দি থেকে কামারখালী গড়াই সেতু পর্যন্ত ঢাকা-খুলনা মগাসড়ক প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত পাকা রাস্তাটি সড়ক বিভাগের নি¤œমানের সংস্কারের ১ বছরের মাথায় খানাখন্দের সৃষ্টি হয়। এছাড়া মধুখালী উপজেলার প্রায় দেড়‘শ কিলোমিটার পাকা রাস্তার ৮০ ভাগ কার্পেটিং রাস্তার ভেঙ্গে ও অতিবৃষ্টির ফলে তা চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। এসব রাস্তার মধ্যে মহাসড়ক, সড়ক, ফিডার সড়ক, গ্রোথ সেন্টার সংযোগকারী সড়ক। গ্রামিণ সংযোগ সড়ক গুলির প্রায় ৮০ ভাগই ব্যবহার অনউপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে মধুখালী উপজেলা হেড কোয়াটারের সাথে সংযোগ রক্ষাকারী মধুখালী রেলগেট টু ফরিদপুর সুগার মিলস, সুগার মিল থেকে বেলেশ্বরগামী রাস্তা, মহাসড়ক থেকে বালিয়াকান্দিগামী ফিডার সড়ক, মেগচামী বালিয়াকান্দি সড়ক, মহাসড়ক থেকে নওপাড়া হাট ও ইউনিয়ন পরিষদ, কামারখালী থেকে শান্তিপুর বাজারগামী, মহিষাপুর থেকে বৈকুন্ঠপুর গামী রাস্তা, টিএন্ডটি থেকে মধুখালী বাজার রাস্তাা, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন দক্ষিনে গোন্দারদিয়া সরকারি প্র্থামিক বিদ্যালয় থেকে ভুষণা লক্ষণদিয়া সড়ক, ডুমাইন, আড়পাড়া, জাহাপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা দিন দিন খানাখন্দের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বেশ কয়েকদিনের টানা বর্ষনের ফলে, নির্মাণ কাজে ত্র“টি এবং সময়মত সংশি¬ষ্ট দপ্তর সংস্কার না করার কারণে রাস্তা গুলি ব্যবহার অনউপযোগী হয়ে পড়েছে। অনতি বিলম্বে এই সমস্ত সড়ক সংস্কারের উদ্যোগ না নেিল মধুখালী উপজেলার যোগাযোগ ব্যব¯া’র চমর হুকির সম্মুখিন হতে হবে এবং জনসাধারণের চলাচলে ব্যাপক দুর্ভোগ পেহাতে হচ্ছে।

মধুখালীতে ম্যাগনেটসহ ৪ প্রতারক গ্রেফতার
গতকাল সোমবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোল অফিসের অদুরে ম্যাগনেট প্রতারক চক্রের ৪ সদস্যকে মধুখালী থানা পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো আলম (৫০) পিং- আব্দুল মান্নান তার বাড়ি নরসিংহদি জেলার রায়পুরা উপজেলায় মেথিকান্দা গ্রামের ,নুর ইসলাম(৪০) পিতা. কেরামত, সেলিম (৩০) পিতা. সাহেব আলী বিশ্বাস, হানিফ (৪৫) পিতা. কালাম সরদার তাদের উভয়ের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। পুলিশ জানায়, সোমবার রাতে কামারখালী টোল অফিসের অদুরে কর্তব্যরত পুলিশ সন্দেহবশত একটি নছিমনে তল্লাশী চালালে বস্তার মধ্যে থাকা একটি কংক্রীটের (ম্যাগনেট) পিলার পাওয়া যায়। পিলারের গায়ে ১৮১৮ লেখাসহ অস্পস্ট শব্দাবলী লেখা আছে। মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, পিলারটি কিসের তা পরীক্ষা নিরীক্ষা শেষে বলা যাবে। আটককৃত ৪ প্রতারককে ফরিদ পুর কোর্টে প্রেরণ করা হয়েছে। ফরিদপুর জেলার কানাইপুরের তপন মুল মালিক বলে বলে প্রতারক চক্র জানায়।

মধুখালীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনো উপজেলা অডিটোরিয়ামে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলার ১১টি ইউনিয়নের সকল পূজাউদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, ভাইস চেয়ারম্যান হাজি গোলাম মুনসুর নান্নু, সহকারি কমিশরার (ভূমি) মো. আসলাম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, আনসার ভিডিপি অফিসার বশিরুল হক, উপজেলা আও‘লীগের প্রচার সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাক সুখেন মজুমদার, উপদেষ্ঠা সমরেন্দ্র নাথ বসু, সাংবাদিক শাহ ্ মো. ফারুক হোসেন, কাজল বসু, ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, শাহ্ আসাদুজ্জামান তপনসহ বিভিন্ন পুজাকমিটির নেতৃবৃন্দ প্রমুখ। উলে¬খ এ বছর মধুখালী উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১৩৮টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব পালন করা হবে।




