মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ‘প্রতিটি স্থান হোক নারীর জন্য নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌন হয়রানী প্রতিরোধে ব্র্যাক জিকিউএএল এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বুধবার মধুখালীতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী গোলাম মনসুর ন্নানু,মধুখালী প্রেসক্লাব সাধারন সম্পাদক আকরাম খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আহম্মদ সতেজ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন,ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট ব্র্যাক জিকিউএএল এর এস এম সারোয়া হোসাইন, ব্যবস্থপক মোঃ হাবিবুর রহমান, যুব মহিলাদের পক্ষে পাপিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি স্থাপনা করেন মোঃ হাসিব শেখ ও জান্নাতুল ফেরদৌস নিধী ।

অনুষ্ঠানে বক্তারা যে কোন ধরনের যৌন হয়রানী প্রতিরোধে যুব সমাজ সহ সকলকে সম্মিলিত সামাজিক আনন্দোলন গড়ে তোলার আহবান জানান । এ ব্যাপারে দেশের যুব সমাজই অগ্রণী ভুমিকা পালন করতে পারে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে কয়েকশ যুব-যুবমহিলা ,অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন ।




