ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় বেড়িবাঁধ ভেঙ্গে গেছে, পরিদর্শনে জেলা প্রশাসক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৮:০৫ অপরাহ্ণ
পূর্বধলায় বেড়িবাঁধ ভেঙ্গে গেছে, পরিদর্শনে জেলা প্রশাসক

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলার দামপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের বেড়িবাঁধের ৭০/৮০ ফুট জায়গা গত মঙ্গলবার সন্ধ্যায় ভেঙ্গে গেছে। এছাড়া বাঁধের প্রায় ১হাজার ফুট জায়গা গড়িয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে কংস নদের পাহাড়ি ঢলের পানি প্রায় ৬ থেকে ৮ ফুট খাড়া হয়ে প্রবল তোড়ে প্রবেশ করছে। ফলে ওই বেড়িবাঁধের নিয়ন্ত্রনাধীন পূর্বধলা ও ময়মনসিংহের ফুলপুর এবং তারাকান্দা উপজেলা বন্যা প্লাবিত হবে বলে জানিয়েছে এলাকাবাসী। বুধবার জেলা প্রশাসক ড. তরুন কান্তি শিকদার ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল উদ্দিন বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু বলেন, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নেত্রকোনার কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদ সীমার ২.৫৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত মঙ্গলবার বেড়িবাঁধের জারিয়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে নাটেরকোনা এলাকায় ৭০/৮০ ফুট জায়গা উপচে বিকেল থেকে পানি গড়িয়ে পড়ছিল। এ সময় পানি উন্নয়ন বোর্ডের লোকজনসহ শত শত এলাকাবাসী বালির বস্তা ফেলে পানি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু পানির প্রবল তোড়ে সন্ধ্যায় সেখানে ভেঙ্গে যায়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads