ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় উপড়ে গেল ২শ বছরের বকুল গাছটি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ১:৩৩ অপরাহ্ণ

Purbadhala 01মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : সীমান্তবর্তী নেত্রকোনা জেলার পূর্বধলায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শ্রমিকেরা কাজের অভাবে মানবেতর জীবন যাপন করছে। উপজেলার হাজার হাজার একর রোপা আমন ধান এবং অসংখ্য মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীর পড়াশুনা। অতিবৃষ্টির কারণে উপজেলার উত্তর পূর্বধলায় রাজবাড়ীর শিব মন্দিরের পাশে গত সোমবার সকালে ২০০ বছরের পুরনো বকুল গাছটি উপড়ে পড়েছে। রাজবাড়ীর শেষ রাজা শ্রিশ চন্দ্র সিংহের বর্তমান প্রতিনিধি বাবু অজয় সিংহ (৪৫) বলেন, আমরা এই গাছটি সম্পর্কে ঠাকুর মা স্বর্গীয়া গিরিজা সুন্দরী দেবীর (১০৩) কাছে অনেক গল্প শুনেছি। এটিকে ঘিরে আমাদের অনেক স্মৃতি জড়িত। স্থানীয় সনাতন ধর্মালম্বীরাও দুঃখ প্রকাশ করছেন। গাছটিকে দেখার জন্য অনেক দর্শনার্থী ভীড় করছেন। গাছটি দেখতে আসা মাহমুদুল হাসান রতন (২৯) বলেন, আমার জানা মতে এই গাছটি উপজেলার সবচেয়ে প্রাচীন, তাই শেষ বারের মত দেখতে এসেছি।

Need Ads