ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রন নিরোধ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। বুধবার সকাল ১১টায় জেলা ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মোঃ মজিদ আলীসহ সাংবাদিক,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




