ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে মন্ডপে-মন্ডপে চলছে দূর্গোত্সবের আমেজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৭:০৯ অপরাহ্ণ
ছাতকে মন্ডপে-মন্ডপে চলছে দূর্গোত্সবের আমেজ

জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালনে মন্ডপে-মন্ডপে চলছে সাজ-সাজ রব। আকর্ষনীয় করে মন্ডপ সাজানোর পাশাপাশি প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন কারিগররা। খড়-বাঁশের কাজ শেষে প্রতিমা তৈরিতে মাটির কাজও শেষ। দু’একদিনের মধ্যে রঙ্গিন তুলির আচরে প্রতিমাগুলো জীবন্ত রূপ ধারন করবে। প্রতিটি মন্ডপের আয়োজকরা নিজেদের পূঁজা মন্ডপ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলোক সজ্জাকে দর্শনার্থীদের মধ্যে আরো আকর্ষনীয় করে তুলতে নানা কারুকার্যে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। উপজেলার প্রাচীনতম পূজা মন্ডপ পৌর শহরের কালিবাড়িতে এ বছর ৮৯তম দূর্গোৎসব উদযাপন করা হবে। বরাবরের মতো এ বছরও আয়োজক কমিটি নানা আয়োজনের মধ্যদিয়ে পূজা উদযাপনের উদ্যোগ নিয়েছে। আয়োজক কমিটি জানায়, প্রাচীনতম এ মন্ডপের পূজা বরাবরের মতই সাজ-সজ্জাকে প্রাধান্য না দিয়ে মায়ের পূজা-অর্চ্ছনা ও আগত ভক্তবৃন্দের মহা প্রসাদ গ্রহনের বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে। এ বছর পৌর শহরের ১২টিসহ উপজেলার ২৬টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। পৌর শহরের কালিবাড়ি মন্দির, শিববাড়ি মন্দির, মহাপ্রভুর আখড়া, মহামায়া সংঘ, চৈতন্য সংঘ, ত্রি-নয়নী সংঘ, তাতিকোনা, ছাতক সিমেন্ট কারখানা, রাখালতলা, নোয়ারাই, নোয়ারাই-নাথপাড়া, ভগবত সংঘ, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনী টিলা, সিংচাপইড় ইউনিয়নের মহদি, মহদি-২, কালিপুর, দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর, শ্রী দূর্গা সেবক সংঘ, দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া, সনাতন সমাজ কল্যাণ ঐক্য পরিষদ, জাতুয়া-পালপাড়া, জাউয়া ইউনিয়নের কপলা, নোয়ারাই ইউনিয়নের জয়নগর, সাধক সংঘ, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কহল্লা, কালারুকা ইউনিয়নের শ্রী বাণী সংঘ পূঁজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। উপজেলা পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে দূর্গোৎসব পালনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ বছরও পূজা উদযাপন সম্পন্ন করা হবে।

Shamol Bangla Ads

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান
২১হাজার টাকা জরিমানা আদায়

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২১হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ধারন ও জাউয়াবাজারের ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এসব জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার নেতৃত্বে স্থানীয় ধারনবাজারের ফুলকুড়ি ৫হাজার, হোসাইন ষ্টোর ৫হাজার, ইউসুফ হোসেনের স-মিল ৬হাজার ও জাউয়াবাজারের সামছুল কবিরের স-মিলকে ৫হাজার টাকা জরিমান করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও প্রসিকিউটর ফারুক আহমদ, বন ও বিট কর্মকর্তা ফেরদৌস খান উপস্থিত ছিলেন।

Need Ads