ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে ভুয়া মেজরসহ গ্রেফতার ১০ : ৫ জনের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৮:৩২ অপরাহ্ণ
আদমদীঘিতে ভুয়া মেজরসহ গ্রেফতার ১০ : ৫ জনের কারাদন্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ গত মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘিতে পুলিশ এক ভুয়া মেজর পরিচয়দানকারি সহ ১০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ভ্রাম্যমান আদালত ভুয়া মেজর সহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে এবং ওয়ারেন্টমূলে আটক ৫ জনকে আদালতে প্রেরন করেছে। এছাড়া রাত সাড়ে ১১ টায় র‌্যাব-১২ সান্তাহার প্রবাসিপাড়া রেল স্টেশানের পাশে থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জয়পুরহাট সদরের পশ্চিম পেচালিয়া বটতলার ইদ্রিছ আলীর ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করে। এব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ জানান সান্তাহার রংপুর এক্্রপ্রেস ট্রেনে ভুয়া মেজর পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমন করার অপরাধে নওগাঁর েেদাগাছির গ্রামের মজিবর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৪) কে ৩ মাস, মদ সেবনের দায়ে জয়পুরহাটের শান্তি নগর গ্রামের মোর্শারফের ছেলে সাজু (২৮) কে ৬ মাস, কেগাজা বিক্রেতা উপজেলার কাঞ্চনপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে লাটু (৪৫) কে ২ বছর, কাহালু উপজেলার ভোলতা গ্রামের নাজিম মন্ডলের ছেলে ফটিক মন্ডল (৩০) কে ৯ মাস ও নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহারপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে মতিয়ার রহমান (২৭) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এদের মধ্যে লাটুর নিকট থেকে ৪ কেজি সহ অপরদের নিকট আরও ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন সান্তাহার সার্কেল। গতকাল বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

আদমদীঘিতে দূগাপূজা উদযাপনের লক্ষে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

বগুড়ার আদমদীঘি উপজেলায় শান্তিপূর্ন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বৃহৎ শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষ্যে গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ, নির্বাহি প্রকৌশলী হামিদুল ইসলাম, পৌর মেয়ার তোফাজ্জল হোসেন ভুট্টু, ওসি মোসলেম উদ্দীন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান, সাংবাদিক হাফিজার রহমান, গোলাম আম্বিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি শিবেশ মৈত্র, ইউপি চেয়ারম্যান রফি আহম্মেদ, আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান প্রমূখ।

আদমদীঘিতে কুখ্যাত ডাকাত জিল্লুর হাসুয়া সহ আটক

দেশের বিভিন্ন স্থানে রাস্তায় ছিনতাই ডকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী আদমদীঘির কুখ্যাত ডাকাত জিল্লুর রহমান (২৮) কে অবশেষে গতকাল বুধবার দুপুরে আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকায় জনতা ধাওয়া করে ধারালো হাসুয়া সহ আটক করে পুলিশে সোর্পদ করেছে। জিল্লুর রহমান আদমদীঘির জিনইর গ্রামের ইব্রাহিমের ছেলে। পুলিশ জানায়, জিল্লুর রহমান একজন চিহিৃত সন্ত্রাসী তার বিরুদ্ধে আদমদীঘি দুপচাঁচিয়া আক্কেলপুর থানা সহ বিভিন্ন থানায় রাস্তায় পথরোধ করে ছিনতাই মারপিট, মোটর সাইকেল চরি, ডাকাতি, হত্যার চেষ্টা সহ একাধিক মামলা রায়েছে। তার বিরুদ্ধে আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। সে দীর্ঘ দিন যাবত নিজেকে আত্মগোপনে রেখে এলাকায় অপরাধ সংঘটিত করতো।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads