সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ২০ দলের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত । হরতালে সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস ট্রার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ন স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতাল সমর্থননে সকালে জেলা বিএনপি ইবি রোডস্থ দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। এছারা জেলার কোথাও কোন পিকেটিং ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং হরতালের বিপক্ষেও কোন মিছিল,মিটিং, সমাবেশ করতে দেখা যায়নি ।




