ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন : জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ২:৩৪ অপরাহ্ণ

Sanu-Siraj-Eliasস্টাফ রিপোর্টার : দফায় দফায় স্থগিত ও পুনঃতফসিলের কারণে তারিখ পরিবর্তনে প্রার্থী ও ভোটাররা পুনঃপুন ওষ্ঠাগত হলেও শেষ মুহূর্তে জমে উঠেছে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। এখন কঠিন ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীগণ। তারা ছুটে বেড়াচ্ছেন শহরের অলি-গলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত। সময় স্বল্পতার কারণে ওই ব্যস্ততায় এখন তাদের রাতের ঘুমও যেন হারাম হয়ে পড়েছে।
জানা যায়, চতুর্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে উচ্চ আদালতে একটি বিশেষ মহলের দায়ের করা মামলায় স্থগিত হয়ে যায় ওই নির্বাচন। আইনী লড়াইয়ে ওই মামলা খারিজ হলে পুনঃতফসিল মোতাবেক ৩১ আগষ্ট নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন। ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীগণসহ ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন, বরাদ্দ দেওয়া হয় তাদের প্রতীক। কিন্তু নতুন ভোটারদের তালিকায় নাম তোলা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে ২০ আগষ্ট উচ্চ আদালতে দায়ের করা অপর একটি মামলায় আবারও স্থগিত হয়ে যায় নির্বাচন। এরপর ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলেট ডিভিশনে ওই মামলা খারিজ হলে নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় পুনঃতফসিলে ২৯ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে। কিন্তু দূর্গা পূজাসহ ঈদ পার্বণের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ভোট গ্রহণের ওই তারিখ ফের পরিবর্তন ৪ দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করে। ফলে মাত্র ১৭ দিন সময় হাতে নিয়ে প্রচার-প্রচারণার কাজে ঝাপিয়ে পড়েন প্রার্থীরা।
ইতোমধ্যে গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। মোটর সাইকেল শোভাযাত্রাসহ, সিএনজি অটোরি∙া ব্যবহার করে প্রার্থীরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মাইকিং করে বা খালি গলায় ভাষণ দিয়ে ছোট খাটো জমায়েত সৃষ্টি করে ভোট প্রার্থনা করে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। একটি প্রথম শ্রেণীর পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠি শেরপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭শ’ ৫৫ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৯শ’ ৬২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৯৩ জন। মোট ১শ’ ৪০ ভোটকেন্দ্রের ভোটক সংখ্যা ৯শ’ ৫২ টি।
এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-কোচ মালিক সমিতি’র সভাপতি সানোয়ার হোসেন ছানুর (দোয়াত-কলম) পক্ষে দলের নেতা-কর্মীদের বিশাল বাহিনী মাঠ চষে বেড়াচ্ছেন। দলের বিদ্রোহী প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ছানুর পক্ষে সমর্থন দেওয়ায় তার বৈতরণী যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম (মোটর সাইকেল) এর পক্ষে তুলনামূলকভাবে মাঠে দেখা যাচ্ছে না অপর বৃহৎ সংগঠন বিএনপি নেতা-কর্মীদের। এছাড়া বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নির্বাহী সদস্য জহুরুল ইসলাম আবু (ঘোড়া) নির্বাচনী যুদ্ধে মাঠে থাকায় এবং দলের ‘খাই খাই বলয়ের’ অত্যাচারে মার্কেট জমি-জিরাত বিক্রি করেও হিমসিম খেতে হচ্ছে এডভোকেট সিরাজুল ইসলামকে। অপর প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন (কাপ-পিরিচ) চাঞ্চল্যকর লতিফ চেয়ারম্যান হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডিত হয়েও আপিলমূলে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। নিজের অনুসারীদের দ্বারা উচ্চ আদালতে একের পর এক মামলা দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কঠিন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরও প্রাথমিক পর্যায়ে পৌর শহরের বাইরে কেবল চরাঞ্চলের আঞ্চলিকতায় সীমাবদ্ধ এবং তার পক্ষে কাজ করার মত প্রয়োজনীয় নেতা-কর্মী মাঠে না থাকলেও শেষ মুহূর্তে তিনি আলোচনায় চলে এসেছেন। সর্বোপরি মূল প্রার্থীদের ক্ষেত্রে ওয়াকিবহাল মহলের মূল্যায়ন হচ্ছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীর মধ্যেই কম-বেশি ইমেজ সংকট রয়েছে। আর বিএনপি প্রার্থীর রয়েছে জনসম্পৃক্ততার ঘাটতি বা জনসংযোগের অভাব। এরপরও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই শেষ হাসি হাসতে পারেনÑ এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক ভিপি বায়েজিদ হাসান (তালা), বিএনপির শফিকুল ইসলাম (চশমা), জাতীয় পার্টির (মঞ্জু) এম এ রশিদ বিএসসি (টিয়াপাখি) ও বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু (উড়োজাহাজ) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়লেও এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগমের (হাঁস), প্রতিদ্বন্দ্বি হিসেবে বিএনপি মনোনীত আয়েশা আক্তার (কলস) ছাড়াও বিদ্রোহী প্রার্থী সুলতানা রাজিয়া (ফুটবল) মাঠে রয়েছে। এখানে বিএনপি’র বিদ্রোহীর সাথে আওয়ামী লীগের প্রর্থীর মূল লড়াই হতে পারে।

Need Ads