ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহাগড়ায় মধুমতি তীব্র ভাঙ্গনে ৪ বিদ্যালয় ও ৫০ বসতবাড়ি নদীগর্ভে বিলীন : ঝুকিতে আরও ৪ বিদ্যালয়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ৯:১১ অপরাহ্ণ

lohagara 03আবু আব্দুল্লাহ ,লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীর অব্যাহত ভাঙ্গনে নদী তীরবর্তী ৪টি প্রাথমিক বিদ্যালয় ও অর্ধ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।ভাঙ্গনের ঝুকিতে রয়েছে আরো ৪টি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক

Shamol Bangla Ads

বসতবাড়ি। ফলে চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে নদীর তীরবর্তী হাজার হাজার মানুষ । এদিকে নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারি কোন উদ্যোগ নেই।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একমাস আগে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস চলছে সভাপতির খোলা ছাপড়া ঘরে। একইভাবে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদী গর্ভে চলে গেছে প্রায় ২৫দিন আগে। বিদ্যালযের শিক্ষার্থীদের ক্লাস চালানোর মত বিকল্প ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে ক্লাস নেওয়া হচ্ছে।এ ছাড়া চাকশী ও শিয়রবর প্রাথমিক বিদ্যালয় ২টি গত কয়েক মাস আগেই বিলিন হয়ে গেছে। এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও বার্ষিক পরীক্ষা আসন্ন্ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। শিয়রবর বিদ্যালয় ছাড়াও গ্রোথসেন্টার খ্যাত শিয়রবর বাজারের অর্ধ শতাধিক দোকান ঘরসহ ১টি মসজিদ নদী গর্ভে চলে গেছে।আজমপুর গ্রামের ১৫টি বাড়ি ও ২০ একর ফসলী জমি নদীতে চলে গেছে।এর মধ্যে ওই গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ৬ একর ফসলী জমি রয়েছে।এদিকে কোটাকোল ইউনিয়নের টি করগাতি ও লোহাগড়া সদর ইউনিযনের কালনা কামঠানাসহ অন্তত ৪টি বিদ্যালয় ভাঙ্গনের মুখে রয়েছে। এসব বিদ্যালয়গুলি যে কোন সময় নদী গর্ভে চলে যেতে পারে।অপরদিকে ইতনা ইউনিয়নের উত্তর লংকারচরে মধুমতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে । গত এক মাসে ৬জন বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িসহ অন্তত ৩০টি বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে । ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে তারা এখন রাস্তার পাশে, আত্মীয় বাড়িতে, গাছ তলায় আশ্রয় নিয়েছে। এছাড়া ওই গ্রামের আরিফ খা, হালিম খা, কওছার মোল্যা,আদিল উদ্দিন পোদ্দার, ইব্রাহিমসহ অন্তত অর্ধশতাধিক দরিদ্র মানুষের ঘরবাড়ি ভাঙ্গনের মুখে রয়েছে ।
ওই গ্রামের বাসিন্দা দেলোয়ারা বেগম(৬২) অভিযোগ করেন নড়াইল-২ আসনের সাবেক এমপি ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এসকে আবু বাকের কে নদী ভাঙ্গনের কথা বলেছিলাম, তিনি বলেছিলেন গাংকুলি বাড়ি বানাইছো ক্যা, আর বর্তমান এমপি এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান কে তো এখনো চোখেই দেখিনি । একই গ্রামের বাবুল শেখ(৫৫) বলেন, স্বাধীনতার পর থেকেই এখানে ভাঙছে। সাবেক এমপিকে(এসকে আবু বাকের) ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম, তিনি বলেছিলেন ঘরবাড়ি নদীতে যাচ্ছে, তা আমি কি ঘাড় বাঁধাবো ? ওই এলাকা শিক্ষক মোঃ ছমির সরদার জানান, এলাকার চেয়ারম্যান কয়েকদিন আগে এসে ভাঙ্গন দেখে গেছেন। জয়বাংলা খেয়াঘাট জামে মসজিদটির অর্ধেক নদী গর্ভে চলে গেছে। জয়বাংলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় ভাঙ্গনের তীব্রতা বেশি। ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান ফোনে জানান, ভাঙ্গনের কথা স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছি । তিনি আক্ষেপের সাথে বলেন, গরীব মানুষের শেষ সম্বল জমি, ঘরবাড়ি নদীতে চলে গেছে অথচ তাদের দেয়া হয় মাত্র ১০ কেজি চাউল। কারে, কি বলবো ? এলাকাবাসী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্থদের সহযোগিতার দাবি জানিয়েছেন ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads