রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
বখাটের কারণে ৪ মাস ধরে এক স্কুলছাত্রীর হাতে শেকল বাঁধা রয়েছে। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে দিন কাটায়। রাত নামলেই পুরুষ সান্নিধ্য পাওয়ার জন্য ব্যকুল হয়ে ওঠে সে। সামনে যাকেই পায় তাকেই জড়িয়ে ধরে। ৪ মাস ধরে এমন বিব্রতকর অবস্থায় পড়েছে গ্রামবাসীসহ স্বজন অভিভাবকরা। ফলে একমাত্র মেয়েকে শেকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয় তারা। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত ধর্মপুর গ্রামে।
ওই স্কুলছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, দাঁতভাঙ্গা বাজারের কস্মেটিকস ব্যবসায়ী বখাটে রোকনুদ্দৌলা লিচু আজ থেকে প্রায় ৪ মাস আগে প্রেমের প্রস্তাব দেয় ওই স্কুলছাত্রীকে। প্রথমে রাজি রা হলেও এক সময় তার প্রস্তাবে রাজি হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই লিচুর নোংড়ামী ধরা পরে যায়। সে সরাসরি দৈহিক মিলনের কথা বলে। এতে কোন ক্রমেই রাজি হয় না সে। পরে বখাটে লিচু সুকৌশলে সিংগাড়ার ভেতর পারদ ঢুকিয়ে ওই স্কুলছাত্রীর বান্ধবী মাহমুদার মাধ্যমে তাকে খাওয়াতে সামর্থ হয়। সিংগাড়া খাওয়ার পরপরই পেট ব্যথা ও মাথা ঘুরতে থাকলে সে দ্রুত বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি প্রচন্ড যৌন চাহিদা গ্রাস করে তাকে। এ সুযোগে লিচু কয়েক রাতে এসে তার সঙ্গে দৈহিক মিলন ঘটায়। কিন্তু এক সময় লিচু আসাযাওয়া বন্ধ করে দিলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে। ফলে যাকেই সামনে পায় তাকেই জড়িয়ে ধরে এবং প্রকাশ্যেই তাকে ব্যবহার করতে বলে।
ওই ছাত্রীর পিতা পনির উদ্দিন কান্না জড়িত কণ্ঠে জানান, আমার একমাত্র মেয়ে সে। ঘটনার পর মেয়ের এ অবস্থা দেখে আমি ঘাবড়ে যাই। অনেকের পরামর্শে তাকে রংপুরের লেঃ কর্ণেল (অবঃ) এএসএম শামীম এর নিকট নিয়ে যাই। তিনি পয়জনিং খাওয়ানোর কথা বলেন। এখনও তার চিকিৎধীন আছে। মেয়েটা গ্রামের স্কুলে ৫ম শ্রেণি পাশ করে দাঁতভাঙ্গা বালিকা স্কুলে ভর্তি করা হয় তাকে। কিন্তু এক বখাটে লিচুর জন্য আজ আমার কপালে একি হলো। আমি ওই বখাটের বিচার চাই। মেয়ের মা রাহেলা বেগম জানান, এতো বড় হলো মেয়েটি আমার কোন দিন কোন বেয়াদবী দেখি নাই। আজ রিচুর জন্য আমার মেয়েটার এ দশা হলো। আমি লিচুর বিচার চাই।
ওই গ্রামের এরশাদুল হক, মফিজুল ইসলাম জানান, মেয়েটা বড়ই ভদ্র প্রকৃতির ছিল। কথা বলার সময় মাথা তুলে কথা বলতো না। আজ ওই বখাটের কারণে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল গণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি জানে না বলে জানান।




