এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় এবার মালেশিয়াগামী দালাল সহ ৯ব্যাক্তি পুলিশের হাতে আটক হয়েছে। জানাযায়, ২২সেপ্টম্বর দুপুর ২টার দিকে পেকুয়ার মগনামা মুহুরী পাড়া এলাকার ৩দালাল সহ ৬মালেশিয়াগামী যুবককে পেকুয়া থানার অপারেশন অফিসার এস.আই. আবদুল মতিন ফোর্সসহ অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে। পেকুয়া কবির আহমদ চৌধূরীর বাজার থেকে ঢাকা মেট্টো ৫৪-০৩৪৫ নম্বারের একটি নোহা গাড়ী নিয়ে মালেশিয়া আদম পাচারকারী চক্রের ৯ সদস্য মগনামা লঞ্চ ঘাটের উদ্দ্যেশে যাওয়ার সময় আটক করে। থানা সূত্রে জানা যায় আটককৃতদের মধ্যে পেকুয়া উপজেলার ৩ জন, নরসিংদী জেলার ৬ জন। ধৃতরা হলো পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার মনির আহমদের পুত্র আবু ছিদ্দিক বাদশা, আবুল হাসেমের পুত্র সামশুল আলম, সোলতান আহমদের পুত্র আনোয়ার হোসেন, নরসিংদী জেলার আছমত মিয়া (২৫), বাবু মিয়া (২৪), আনিছ (২২), জাকির(২৪), আরো ২ জনের নাম জানা যায়নি। এদিকে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে সাগর পথে মালেশিয়া যাওযার জন্যে প্রস্তুতিকালে ২১সেপ্টম্বর পেকুয়া থানা পুলিশ ২১জনকে আটক করেছিল। স্থানীয় দালাল মগনামা ইউপি সদস্য নুর মোহাম্মদ বদ সহ আজকের আটককৃত দালালরা ওই ৬ব্যাক্তিকে নিয়ে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে সটকে পড়ে মগনামার মুহুরী পাড়ায় গোপনে অবস্থান করে আজ আবার তারা কৌশলে অন্য পথে চলেযাওয়ার জন্যে বের হলে পেকুয়া থানা পুলিশ তাদের আটক করেছে। স্থানীয় লোকজন আরো বলেন, মালেশিয়াগামী ২১ব্যাক্তি আটকের পর থেকে মেম্বার নুর মোহাম্মদ বদ পলাতক রয়েছে। আটককৃতদের মধ্যে স্থানীয় ৩জনকে দালাল বা দালালের সহযোগী বলে সন্দেহ করা হলেও অন্যান্য জেলার ৬জন কি মালেশিয়াগামী না সংঘবদ্ধ দালাল চক্রের সদস্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে পেকুয়া থানার এস.আই আবদুল মতিনের সাথে কথা বললে তিনি বলেন, সন্দেহজনক আটক করা হয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃতরা সাগর পথে মালেশিয়া যাওয়ার কথা স্বীকার করেনি, কক্সবাজার সহকারী পুলিশ সুপার সার্কেল মাসুদ আলমসহ জিজ্ঞাসাবাদ চলছে। সাধারণ লোকজনের প্রশ্ন উত্তর বঙ্গ সহ বিভিন্ন জেলার এলোকজন সাগর তীরবর্তী মগনামায় কেন আসল এছাড়া ইতিমধ্যে মালেশিয়ায় সাগর পথে অবৈধ পন্থায় আদম পাচারকারী চক্রের সদস্য বদ মেম্বারের ঘণিষ্ঠজন হিসেবে পরিচিত লোকদের সাথে নোহা গাড়ী করে কোথায় যাচ্ছে এসব প্রশ্নের উত্তর এখন তারা খুজে পাচ্ছেনা।

পেকুয়ায় গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার আমেনা বেগম নামের এক গৃহবধূকে পিঠিয়ে হত্যার ঘটনায় জাফর আলম নামের এক এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার হারবাং ইনানী রেস্তোরার সন্নিকটে পেকুয়া থানার অপারেশন অফিসার আবদুল মতিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়,১৩ আগষ্ট সকাল ১০ টার দিকে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে মিরাজ উদ্দিনের বিরুদ্ধে যৌতুকের জন্যে তার স্ত্রী আমেনা বেগমকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ ব্যাপারে গৃহবধুর পিতা বেলাল উদ্দিন বাদী হয়ে ককসবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে জাফর আলমসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। উক্ত মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করার জন্য পেকুয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। পেকুয়া থানার ওসি বিষয়টি আমলে নিয়ে পেকুয়া থানায় মামলা রেকর্ড করেন। যার মামলা নং-১৬। তারিখ:২২-০৯-১৪ইং। ওই গৃহবধূকে হত্যার পর থেকে প্রধান আসামী মিরাজ উদ্দিন, জাফর আলম সহ অন্যান্য আসামীরা পলাতক ছিল। গতকাল পুলিশ মৃত আলী আহমদের পুত্র জাফর আলমকে গ্রেফতার করেছে বলে পেকুয়া থানার এস,আই আবদুল মতিন স্বীকার করেন।

পেকুয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাহিত্য বিষয়ক সম্পাদকের পিতার মৃত্যুতে শোক
পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাহিত্য বিষয়ক সম্পাদক ও রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের পিতা আলহাজ্ব শফিকুর রহমান সও (৭১) গত ২২ সেপ্টেম্বর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে রাজেউন)। তাহার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার আজমগীর চৌধূরী, সাধারণ সম্পাদক ও পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশনের সিনিয়র শিক্ষক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও শীলখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ উল্লাহ, ক্রীড়া সম্পাদক জিয়াবুল করিম, সুজাউদ্দিন, জসিম, আবি, উপদেষ্টা সামশু হুদ্দা, আজগর, ছৈয়দুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




