ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা : মোটরসাইকেল ছিনতাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ২:২০ অপরাহ্ণ
ঝিনাইদহে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা : মোটরসাইকেল ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে শহিদুল ইসলাম (৩৩) নামে এক মোটর সাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর ঘুঘার মাঠের ধারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শহিদুল মহেশপুরের গুড়দা গ্রামের নবিচউদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, গুড়দাহ গ্রামের শহিদুল ইসলাম পেশায় একজন মোটরসাইকেল ড্রাইভার। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। আজ সোমবার সন্ধ্যায় ২জন লোক শহিদুলের মোটর সাইকেল ভাড়া নিয়ে তাকে সীমান্ত এলাকায় যেতে বলে। রাত সাড়ে ৮টার দিকে নির্জন স্থানে অনন্তপুর ঘুঘার মাঠে বিলের ধারে শহিদুলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর পর শহিদুলের ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের কারণ সম্পর্কে খোঁজখবর নিয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads