ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় বন্যা পরিস্থিতির অবনতি : ৪০ হাজার লোক পানিবন্ধি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ৮:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় বন্যা পরিস্থিতির অবনতি : ৪০ হাজার লোক পানিবন্ধি

মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) :  নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। অবিরাম বৃষ্টি, গারো পাহাড় থেকে নেমে আসা অথৈই প্রবাহমান পানি ও সুসং দূর্গাপুরের সুমেশ্বরী নদীর আত্রাখালী খালের বেরীবাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে প্রবল পানির স্রোত প্রবাহে উপজেলার ৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানির প্রবল তোড়ে বিভিন্ন রাস্তা, ব্রীজ ও কালভার্ট ভেঙ্গে গেছে। আন্তঃইউনিয়ন যোগাযোগ বিছিন্ন রয়েছে। সকল বাড়ী ঘর, শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এছাড়া রোপিত রবি ও আমন ফসল ৪/৫ ফুট পানির নিচে রয়েছে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে ৩৬৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। কৃষি বিভাগ জানান, চলমান বন্যায় ১৯৭২৬ হেক্টর রবি শস্য ও রোপিত আমন ফসল সম্পূর্ন ধ্বংস হয়ে গেছে। উপজেলার ৮টি ইউনিয়নের কমপক্ষে ৪০ হাজার লোক পানিবন্ধী রয়েছে। নেত্রকোণা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাহাঙ্গীর হোসেন ব্যাপক ভাবে দূর্গত এলাকা পরিদর্শন ও পানিবন্ধী লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। মাঠ পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যগণ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। দূর্গত লোকজনের জন্য জেলা প্রশাসন ১০ মেঃটন চাউল বরাদ্দ করেছেন। উলে­খ্য স্থানীয় ভাবে কর্মরত এনজিওদের কোন তৎপরতা দেখা যাচ্ছে না। উক্ত সংবাদ লিখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads