ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইফোন জ্বরে মাতাল বিশ্ব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ৩:৩৮ অপরাহ্ণ

Iphon_তৈয়বুর রহমান টনি, নিউ ইয়র্কঃ বাজিমাত করতে চলে এসেছে ১৯ সেপ্টেম্বর অ্যাপেলের বহুল প্রতীক্ষিত ৪ দশমিক ৭ ইঞ্চির আইফোন ৬ এবং ৫ দশমিক ৫ ইঞ্চির আইফোন ৬ প্লাস। বিশ্বের বিভিন্ন দেশে ১৯ সেপ্টেম্বর থেকে অ্যাপল তার আইফোন ৬ এবং ৬ প্লাস বিক্রয় কার্যক্রম চালু করেছে। আর আইফোন এর বিক্রয় কার্যক্রম শুরু মানেই বিশাল লাইন আর কে সবার আগে আইফোন এর গর্বিত মালিক হতে পেরেছে তার খবর।
মাত্র কদিন আগেই ঘোষনা দেওয়া হয়েছিলো আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস ১২ সেপ্টেম্বর থেকে আপেল অ্যাপ থেকে বুকিং দেওয়া যাবে। অগ্রিম বুকিং নেওয়া শুরু হয় ফোন দুটির। অগ্রিম বুকিংয়ের পরিমান পূর্বের সকল অগ্রিম বুকিং এর রেকর্ড ছাড়িয়ে যায়। আগ্রহীদের চাপে অনলাইনে অর্ডার দিতে শুরু থেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় ক্রেতাদের। এক পর্যায়ে অতিরিক্ত চাপে অ্যাপল স্টোরের সার্ভার ক্রাশ করে। ফলে অনেকেই ঢুকতেই পারেনি অর্ডার করতে। তবে দুই ঘন্টা পর সার্ভার সচল হলে আবার অর্ডার নেওয়া হয়। সার্ভার ক্রাশের এ ঘটনার মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আইফোনের টেলিকম অপারেটররা জানিয়েছে আইফোন ৬ প্লাস মডেল শেষ হয়ে গেছে। অনেক ক্রেতাও জানান তাদের স্টক শেষ হয়ে গেছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, পোর্টোরিকো ও সিঙ্গাপুরে শুক্রবার মধ্যরাত থেকে অনলাইনে অর্ডার নেওয়া শুরু হয়।
তবে শুরু থেকে অনেক আগ্রহী ক্রেতাদের বিড়ম্বনায় পড়তে হয়। অর্ডার করতে অ্যাপল স্টোরে ঢুকতে তাদের অনেক সময় কাটিয়ে দিতে হয় অপেক্ষায়। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অ্যাপল সিইও টিম কুক আইফোন ৬ এর নতুন মডেল উন্মুক্ত করেন ৯ সেপ্টেম্বর। দারুণ সাজানো এক মঞ্চে কুক বহুল কাঙ্খিত নতুন এ ফোনের পাশাপাশি আই ওয়াচ আনার ঘোষণা দেন।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর থেকে ক্রেতারা প্রথম বারের মতো আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস অ্যাপলের আউটলেটগুলোতে কিনতে পারবে বলে ঘোষনা দেওয়া হয়। যার ফলে সকাল থেকেই নিউ ইয়র্কের ম্যানহারটনের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের দোকানগুলোর সামনে হাজার হাজার মানুষের সারিবদ্ধ লাইন যেটা আপেলের পূর্বের সামগ্রীর রেকর্ডকে ছাড়িয়ে যায়। নিউ ইয়র্কের হার্ট ৪২ গ্রেন্ড সেন্ট্রাল টার্মিনাল ইষ্ট বেলকোনির দোতলার আপেল স্টোরে দেখা গিয়েছে আইফোন ভক্তদের বিশাল লাইন। যে লাইনটি দৈর্ঘ ছিলো টার্মিনাল ছেড়ে রাস্তার দুই ব্লক পর্যন্ত। অনেকেই এসেছে পূর্বে দেওয়া অর্ডার পিকআপ করতে অথবা কিনতে। ২বছরের চুক্তিসহ আইফোন ৬ এর সর্বনিম্ন দাম পড়বে ১৯৯ মার্কিন ডলার এবং আইফোন ৬ প্লাসের দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। ‘ফ্যাক্টরি আনলকড’ আইফোনের দাম শুরু হয়েছে যথাক্রমে ৬৪৯ এবং ৭৪৯ ডলার থেকে।
ব্রুকলীন এও,আই,ইউ ও ম্যানহারটন সেন্টার ম্যাথ এন্ড সাইয়েন্সের দুই শিক্ষার্থী জানালেন মধ্যরাত থেকে আমরা এই লম্বা লাইনে দাড়িয়ে আছি। দীর্ঘ প্রতিক্ষার পর আমরা আমাদের বহুল আক্ষাংখিত ফোন কিনতে পেরে খুবই আনন্দিত। যেটা প্রকাশ করার ভাষা আমাদের নেই। শুধু এই টুকুই বলতে চাই “উই আর ভেরী ভেরী হ্যাপী”। এই ভাবেই সব ক্রেতাদের হাসিমুখ দেখে বেশ ভালই লাগলো। হয়ত আগামী বৎসর আপেলের আর একটি যাদু এর চেয়ে বেশী আনন্দ বয়ে নিয়ে আসবে এই বিশ্বে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads