ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ১ মাস ধরে টিএন্ডটি লাইন বিকল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৩:২১ অপরাহ্ণ
হোসেনপুরে ১ মাস ধরে টিএন্ডটি লাইন বিকল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রায় শতাধিক টিএন্ডটি লাইন গত এক মাস ধরে বিকল থাকায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চরম দূভোর্গ পোহাচ্ছে সংশ্লিষ্টরা। জানাযায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের প্রায় শতাধিক টিএন্ডটি লাইন বিকল থাকায় ব্যাংক-বীমা, উপজেলা পরিষদ, পৌরসভা, হোসেনপুর থানা, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অফিসিয়াল কাজকর্মে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। ফলে বাধ্য হয়ে তারা ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করছেন। এতে টেলিফোন গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে পৌর এলাকার টিএন্ডটি গ্রাহক রিপন মিয়া, ঢালী রায়হান, স্বপন মিয়াসহ অনেকেই জানান, বছরের বেশির ভাগ সময় টিএন্ডটি লাইন বিকল থাকলেও নিয়মিত মাসিক বিল ঠিকেই দিতে হচ্ছে। এ যেন তাদের মরার ওপর খড়ার গাঁ। তারা আরো জানান স্থানীয় টিএন্ডটি কতৃপক্ষকে টেলিফোন লাইন মেরামতের জন্য বারংবার তাগিদ দিলেও তাদের গাফলতি ও উদাসিনতার কারনে দীর্ঘদিন ধরে লাইন মেরামতের কোন উদ্যোগ নেই। ফলে জনগনের কোন কাজেই আসছেনা এসব ত্রুটিযুক্ত টিএন্ডটি লাইন। তাই ভুক্তভোগিরা এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads