ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহাগড়ায় মুর্তি ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২২, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ
লোহাগড়ায় মুর্তি ভাংচুর

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া বাজারের বাঁশতলা সার্বজনীন পূজা মন্দিরে অজ্ঞাত দূর্বৃত্তরা আসন্ন দূর্গা পূজার ৬ টি মূর্তি ভেঙ্গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার দিঘলিয়া ইউপির লুটিয়া বাজারের পূর্ব পাশে অবস্থিত বাঁশতলা সার্বজনীন পূজা মন্দিরে গতকাল শনিবার রাত ৩ টার দিকে অজ্ঞাত একদল দূর্বৃত্ত দুর্গা পূজার জন্য তৈরী গণেশ মুর্তির সুর ও হাত, দেবী দূর্গার ৪ হাত,অশুর মুর্তি সম্পূর্ণ অংশ,ময়ুরের গলা,কার্তিকের ২ হাত ও হনুমানের মাথা ভেঙ্গে ফেলেছে।

বাঁশতলা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সনৎ ঘোষ জানান,রাত ১ টা পর্যন্ত আমার ভাই ও প্রতিবেশি সমীর ঘোষ পূজা মন্দিরে পাহারা দেয়। রাতে বৃষ্টি হলে তারা দু’জন বাড়ি চলে যায়। পরে সকালে মন্দিরে এসে মুর্তি ভাঙ্গা দেখতে পাই। পরে লোহাগড়া থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়।
অফিসার ইনচার্জ সুবাস বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads