পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : উপজেলার তারাপুর গ্রামে সোমবার সকাল ১১টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাতে মৃত এনাছ আলীর স্ত্রী মালেকা বেওয়া (৭০) নামে এক মহিলা নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন তার মেয়ে তারাপুর গ্রামের আঃ মালেকের স্ত্রী গোলনাহার (২১)। অপর দিকে বজ্রপাতে আহত হয়েছেন ভালুকগাছী চকপাড়া গ্রামের মোঃ সেন্টুর স্ত্রী আদরী খাতুন (১৯)। আহত দুজনকে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। বজ্রপাতের সময় নিহত ও আহত জনরা নিজ নিজ ঘরের বারান্দায় বসে ছিলেন বলে আহতজনরা জানান।




