পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে এক জামায়াতনেতাকে আটক করেছে। আটক জামায়াতনেতাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রাড়–লী গ্রামের মৃত মিরাজ আলী সরদারের পুত্র জামায়াতনেতা মোঃ নুরুল ইসলাম (৪৪) কে আটক করে। আটক জামায়াতনেতাকে বিস্ফোরক আইনে দায়ের করা ৩৪ (১০) ১৩ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি সিকদার আককাছ আলী জানান।

জেলা প্রশাসক আনিস মাহমুদের পাইকগাছার দেলুটী ইউনিয়ন পরিদর্শন
খুলনার পাইকগাছায় ইউনিয়ন পরিষদ, তথ্য সেবা কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। তিনি শনিবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র এবং দুপুরে তিনি কালিনগর কলেজ, কালিনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাটবাড়ী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম। পরিদর্শনকালে তিনি সহায়কমূলক পরামর্শ প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান সমরেশ হালদার।

পাইকগাছায় সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে সুশীলন সুন্দরী প্রকল্পের উৎপাদক ও সংগ্রাহক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সমিতি ভবনে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এড. মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে ও সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, বাবুরাম মন্ডল, ইলিয়াস হোসেন, আসাদুল ইসলাম, ফজলুর রহমান, শুকুর আলী, সঞ্জিত কুমার সরকার, নাসির হোসেন, আনোয়ার হোসেন, মাওঃ আব্দুল হান্নান ওমর, গড়ইখালী পিসিজি দলের সভাপতি রেহানা আক্তার, চাঁদখালী সভাপতি অহেদুজ্জামান সহ ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।




