আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ গত শনিবার দিবাগত রাতে সান্তাহার-বোনারপাড়া রেল লাইনের আদমদীঘির সান্তাহার সংলগ্ন শহীদ সুজিত গেটের নিকট চলন্ত ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি (৪২) নিহত হয়েছে। লাশের পড়নে চেক লুঙ্গি চেক হলুদ ফুল সার্ট ছিল।
রাতে রেল লাইনে পাহারারত মেট মিস্ত্রী আজিজুল ইসলাম ও গেটম্যান তোজাম্মেল হক জানান রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ৮ নং ডাউন লোকাল ট্রেন সান্তাহার অভিমুখে যাচ্ছিল। রাত ১২ টার দিকে ওই অজ্ঞাত ব্যাক্তি রেল লাইনের পাশ দিয়ে হেটে যাবার সময় ধাক্কা লাগলে সে পাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। বোনারপাড়া জিআরপি থানার ওসি শরিফুল ইসলাম জানান রবিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে গ্রেরন করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় ইউ.ডি মামলা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

আদমদীঘিতে বিষ প্রয়োগে আমন ধান পুড়ে বিনষ্ট মামলায় একজন গ্রেফতার
বগুড়ার আদমদীঘিতে পূুুুুর্ব শক্রতার জের ধরে আমন ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ৩৬ শতক জমির শীষ বের হওয়া আমন ধান পুড়ে বিনষ্ঠ মামলায় পুলিশ গত শনিবার রাতে আফজাল হোসেন (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। আফজাল হোসেন উপজেলার বশিকোড়া গ্রামের আতোয়ার হোসেন সরদারের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, আদমদীঘির কোচকুড় গ্রমের তবিবর রহমানের নিমকুড়ি মৌজায় ৩৬ শতক জমিতে লাগানো আমন ধান গাছে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আফজাল সহ ৪/৫ জন ব্যাক্তি পূর্ব শক্রতার জের ধরে লাঠি সোডায় সজ্জিত হয়ে রাত ৯ টা পর্যন্ত ওই জমিতে অনাধিকার প্রবেশ করে শীষ বের হওয়া ধান গাছে স্প্রে-মেশিন দিয়ে বিষাক্ত ঔষধ বা পদার্থ প্রয়োগ করে। এতে সমস্ত ধান পুড়ে বিনষ্ট হয়। জমির ধান গাছে বিষ প্রয়োগ পুড়ে যাওয়ায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এসময় বাধা দিলে প্রতিপক্ষরা নানা ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে তবিবর রহমান বাদী হয়ে আফজাল সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়।




