ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেকড়ের টানে ছুটে আসি আমার কিশোরগঞ্জে : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০১৪ ২:২৩ অপরাহ্ণ

President-Pictureকিশোরগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, শেকড়ের টানে ছুটে আসি, আমার কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ এর সাথে আমার নাড়ীর সম্পর্ক রয়েছে। এখানে আমার একটি ছোট গ্রাম আছে। শুধু একটি গ্রামই নয়, পুরো কিশোরগঞ্জই আমার গ্রাম। চলার পথে অনেককে হারিয়েছি। ১৯৬১ সাল থেকে রাজনীতি শুরু। এরপর ৫৪ বছর ধরে আপনাদের সাথে আমার পরিচয়। রাজনীতি করতে গিয়ে অনেক সময় ভুল-ত্র“টি সবই জড়িয়ে ছিল। তাই হজ্বে যাবার পূর্বে আপনাদের সাথে দেখা করে যাওয়ার ইচ্ছে ছিল।

Shamol Bangla Ads

তিনি আরো বলেন, রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জে আমার অনেক ইতিহাস জড়িত রয়েছে। কোথাও গেলে আমার মনে হয় আমি রাষ্ট্রপতি। কিন্তু কিশোরগঞ্জ এলে তা মনে হয় না। রাষ্ট্রপতি হওয়ায় আমার সাথে অনেকে সাক্ষাত করতে আসেন। কিন্তু কিছু নিয়ম-কানুন থাকায় জটিলতাও রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, এস.এস.এফ এর লাল বই আমার বারোটা বাজিয়েছে। ইচ্ছে করলেই আপনারা আমার সাথে সাক্ষাত করতে পারেন না। রাজনৈতিক জীবনে আমার মুরুব্বী, সমবয়সী ও আমার বয়সে ছোট অনেককেই হারিয়েছি। আমার আসার খবর শুনে ১৩ টি উপজেলার লোকজন আমার সাথে সাক্ষাত করতে বিমুখ ছিল। কিন্তু সবার সাথে সাক্ষাত করা সম্ভব নয়। তাই উপস্থিত জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আমার হজ্বে যাবার খবরটি সবার কাছে পৌছে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও আমি হজ্বে গিয়ে দোয়া করব।
জেলা প্রশাসক এস.এম.আলম এর সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে সার্কিট হাউস মিলনাতয়নে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ সব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিপি চৌধুরী, কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রীজ এর সভাপতি বাদল রহমান, কিশোরগঞ্জ উইমেন্স চেম্বার অব কর্মাসের সভাপতি ফাতেমা জোহুরা আক্তার, কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ.কে.নাছিম খান, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন ফারুকী, জেলা জাসদের সভাপতি এড. নজরুল ইসলাম নুরু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ প্রমুখ।
পরে মহামান্য রাষ্ট্রপতি জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

Need Ads