ads

রবিবার , ২১ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুলগাজীতে আ’লীগের আলিম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০১৪ ৫:২৫ অপরাহ্ণ

Alimফেনী : একরামুল হকের মৃত্যুতে শূন্য ফেনীর ফুলগাজী উপজেলায় উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগেরই আবদুল আলিম। ২১ সেপ্টেম্বর রবিবার দিনভর ভোটগ্রহণের পর সন্ধ্যায় দোয়াত-কলম প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলিমকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহিদুর রহমান। আলিম পেয়েছেন ৪৭ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৯ ভোট। আওয়ামী লীগ নেতা একরাম হত্যাকাণ্ডের আসামি মিনার ভোটের কয়েক ঘণ্টা আগে ঢাকায় গ্রেপ্তার হন। ভোট গ্রহণের মধ্যে রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হলে তার এজেন্ট ও সমর্থকরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক নেতা মোহাম্মদ সেলিম কাপ-পিরিচ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা একরামকে গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে হামলা চালিয়ে গাড়িতে পুড়িয়ে হত্যা করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads