শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ হয়েছে। ওয়ার্ল্ডভিশন শ্রীবরদী এডিপি শিশু সাংবাদিকদের এ প্রশিক্ষণের আয়োজন করে। স্থানীয় এডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশনের ১০ টি শিশু ফোরামের ২৩ জন ক্ষুদে সাংবাদিক অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রশিক্ষক সাংবাদিক হাকিম বাবুল, এডিপি’র শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক ঝান্ডা মৃ, নম্রতা হাউই প্রমুখ বক্তব্য রাখেন।

শ্রীবরদী এডিপি’র ম্যানেজার সেবাসটিয়ান পিউরিফিকেশন জানান, এ প্রশিক্ষণের কিভাবে সংবাদ ও ফিচার লেখা হয়, সংবাদের উৎস, সূত্র, শিশু অধিকার ও গণমাধ্যমের সম্পর্ক, সাংবাদিকের গুনাবলী, নীতিমালা ও আচরন বিধি সম্পর্কে ক্ষুদে সাংবাদিকদের ধারণা দেওয়া হয়। এর ফলে শিশুরা নিজেরাই বাল্য বিয়ে, শিশু নির্যাতন ও শিশু অধিকার লংঘনজনিত সংবাদ প্রতিবেদন তৈরী করে শিশু অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।




