ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজাপুরের বড়ইয়া ইউপির উপ-নির্বাচন : রাত পোহালেই ভোট, সুষ্ঠু নির্বাচনের দাবি ভোটারদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ
রাজাপুরের বড়ইয়া ইউপির উপ-নির্বাচন : রাত পোহালেই ভোট, সুষ্ঠু নির্বাচনের দাবি ভোটারদের

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলারের বড়ইয়া ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আগামী ২১ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে লড়াই করছেন ওই ইউনিয়ন থেকে দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহ আলম মন্টু এবং আনারস প্রতীক নিয়ে লড়াই করছেন জাহিদুল আবেদীন জাহিদ। উভয় প্রার্থী একই আ’লীগ মতাদর্শের প্রার্থী হলেও লড়াই হবে হাড্ডাহড্ডি। ভোটারাও প্রার্থীর বিভিন্ন দোষ-গুন বিচার করেই যোগ্য ব্যক্তিকেই ভোট দিবে বলে অভিমত ব্যক্ত করেছেন। শাহ আলম মন্টু অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদুল আবেদীন আ’লীগের নেতা দাবি করলেও অসলে তিনি আ’লীগের কোন দলীয় পদে বা কর্মকান্ডে কখনই জড়িত ছিল না। তবে এক সময় তারা পারিবারিক ভাবে আনোয়ার মঞ্জুর (জেপি) সাইকেল দল করতেন। বর্তমানে তাকে স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুন মনোনিত করেছেন বলে তিনি দাবি করছেন। তাই তিনি সরকার দলীয় সহযোগীতায় প্রভাব খাটিয়ে ভোট ছিনতাইয়ের পায়তারা করছেন। মন্টু আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রাথীর বাড়ির সামনের নিজামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চলি¬শ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি দখল করে ভোট ছিনতাই করতে পারে বলে আশঙ্কা করছি। স্থানীয় বিএনপির কোন প্রার্থী না থাকায় তাদের কিছু নেতাকর্মী এবং স্থানীয় দ্বীন ইসলাম, আওরাত, এনায়েত ও জাকির বিশ্বাসসহ একাধিক লোক সাথে নিয়ে জাহিদুল এলাকায় ভোট প্রার্থনার সময় আমার সমর্থিত নেতা কর্মীসহ সাধারন ভোটারদের মাঝে ভয়ভীতিও দেখাচ্ছেন। সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে আমি বিজয়ী হবো বলেও দাবি করেন এ শিক্ষানুরাগী। অপরদিকে জাহিদুল আবেদীন জাহিদ তার বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিনের আ’লীগের সভাপতি মোঃ শাহ আলম মন্টু আমাকে কোণ ঠাসা করে রাখার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, মধ্য বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটার গন কখনই তাদের ক্ষমতার দাপটে সঠিকভাবে ভোট দিতে পারেনি। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পুলিশ-প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads