ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে ফু-মন্ত্র ও জ্বীন আমেনার আবির্ভাব : দালাল চক্রের ফাঁদে পড়ে ঠকছে শত শত মানুষ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

p-01মেহের আমজাদ , মেহেরপুর :  মেহেরপুরে  জ্বীনের কেরামতি ও ফু-মন্ত্র দেখিয়ে অবশেষে   জ্বীন বধুয়ার সন্ধান মিলেছে। যতই কঠিন জটিল রোগের অপারেশন প্রয়োজন হোক না কেন তিনি গভীর রাত্রে জ্বীন দ্বারা অপারেশন করে রোগীকে সুস্থ করবেন এমনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ৪০ বছর বয়সী আমেনা কবিরাজ। ঐ মহিলা ভন্ড কবিরাজ জ্বীন বধুয়া নামেই এলাকায় পরিচিত। তার আদি বাড়ী কোথায় সে প্রশ্নের জবাব না মিললেও তিনি এখন থানা রোডের সেখ পাড়া দৌলত হোসেন দলুর বাড়ী মাসিক ৫০০০/= টাকা ভাড়া দিয়ে বহাল তবিয়তে ফু-ফার ভন্ড ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতারক চক্র আর ভূয়া এজেন্টদের সহযোগিতায়। জ্বীন বধুয়া আমেনা  বলেন, যতই জটিল রোগ অপারেশন দরকার হোক তিনি জ্বীন দিয়ে তা অপারেশন করে রোগীকে সুস্থ করতে পারেন। এ ছাড়াও তিনি পঙ্গুত্বকে সারিয়ে দিতে পারেন আবার ক্যান্সার রোগী , হাপানী, নাড় উঠা , আধকপালি ,অর্শ, মেয়েজনিত সমস্যা, টিউমার, হাইড্রসিল,  এর চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়া ঐ জ্বীন বধুয়া আমেনা জানান, রোগী যারা আসতে পারেনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেসব রোগীদের চিকিৎসা দিতেও যান। অন্যদিকে এই ভন্ড জ্বীন বধুয়া পানি পড়া, তেল পড়া, মধু পড়া, গামছা পড়া, ডাব পড়া, কাপড় পড়া, সুগন্ধি পড়াসহ আরও কয়েকরকম ফু – ফা দিয়ে অর্থ বানিজ্য করছে।জ্বীন বধুয়া আমেনা দাবী করেন তার ফুতে মেহেরপুরের অনেক আমলার রোগ সেরে গেছে আবার সে বলে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক উর্ধ্বতন কর্মকর্তার রোগ সেরে গেছে তার ফু-ফা তে । এ ছাড়াও স্থানীয় বিভিন্ন দলে নেতা কর্মীরা তার কাছে নিয়মিত চিকিৎসা নিতে আসেন। জ্বীন বধুয়া আমেনা সস্তা গল্প ফেদেছেন যেমন তিনি বলেন তার কাছে যে জ্বীন ডাক্তার আছে তার বয়স ৫০০০বছর এবং সেই জ্বীনের নাম নাজমুল। ঐ জ্বীনটা নাকি সুদুর মিশর থেকে আসে।এই জ্বীন ভদ্রলোক নাকি ভন্ড আমেনার কাছে ২১ দিন বয়স থেকে আছে। জ্বীন বধুয়া আমেনার দালাল চক্র এরই মধ্যে চরম প্রভাব বিস্তার করে ভন্ড ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এক অনুসন্ধানীতে দেখা গেছে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন মানসিক রোগী ও প্রতারিতরা সেখানে এসে থাকেন চিকিৎসা নিতে।  রোগী দেখার সময় সকাল ১০ থেকে বেলুা ১ টা এছাড়াও রাত্রে বিশেষ রোগের চিকিৎসা দেয়া হয় এমনটাই জানালেন এই ছদ্মময়ী জ্বীন বধুয়া নারী। এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ ইসমাইল ফারুক ও মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান বলেন বিষয়টি পুরাপুরি ভন্ডামী এবং প্রতারনা বিষয়টি তদন্তাধীন দোষী হলে আইনের আওতায় আনা হবে।

Need Ads