ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবজমিন প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজারহাটে মানববন্ধন-প্রতিবাদ সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৮:৪৮ অপরাহ্ণ
মানবজমিন প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজারহাটে মানববন্ধন-প্রতিবাদ সভা

মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : দৈনিক মানবজমিনের রাজিবপুর প্রতিনিধি মো. আলতাফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার প্রেসক্লাব রাজারহাটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানবজমিন রাজারহাট প্রতিনিধি রফিকুল ইসলামের আয়োজনে সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন শেষে সাংবাদিক লুৎফর রহমান আঁশুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-মানবজমিনের কুড়িগ্রামের ষ্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান মিন্টু, প্রেসক্লাব সা. সম্পাদক মো. আনিছুর রহমান লিটন, সিনিয়র সহ. সভাপতি আলতাফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক এস.এ বাবলু, কার্যকরী সদস্য রনজিৎ কুমার রায়, প্রভাষক মো. এনামুল হক, মুকুল কোঙ্গর, মো. এনামুল হক, চিলমারী মানবজমিনের প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, চিলমারী প্রেসক্লাবের সহ. সভাপতি মমিনুল ইসলাম বাবু, চিলমারী সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, প্রেসক্লাব রাজারহাট কার্যকরী সদস্য মাহফুজার রহমান মনু, এ.এস লিমন প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক আলতাফ হোসেনের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন প্রশাসনের নিকট। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ২০১৪ রাজিবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সা. সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।

Need Ads