ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্তমান সরকারের আমলেই দেশ মধ্যম আয়ের হবে : অর্থমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৫:৪৬ অপরাহ্ণ

a muhitচাঁদপুর সংবাদদাতা : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের আমলেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি ২০ সেটেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের সীমিত সম্পদ চালিকা শক্তি। এখন বৈষম্যের হার হ্রাস পেয়েছে। দারিদ্র্য দূরীকরণের হার ২ শতাংশে উন্নীত হয়েছে। এ দেশের এলিটরা যদি উদার হন তাহলে দেশকে আরও এগিয়ে নেয়া সম্ভব হবে।

Shamol Bangla Ads

মুহিত বলেন, আমাদের বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশ। এখন চিন্তা করতে হবে, এটিকে কিভাবে ৮ থেকে ১০ শতাংশে উন্নীত করা যায়। এই প্রবৃদ্ধিতে যেতে হলে নারীদের এগিয়ে যেতে হবে। দেশের ৫০ শতাংশ নারী। নারী পেছনে পড়ে থাকলে আমাদের ৫০ শতাংশ পুরুষ কিছুই করতে পারবে না। তাই বর্তমান সরকার নারীর শিক্ষা ও কর্মদক্ষতায় অত্যন্ত মননশীল।
তিনি আরও বলেন, আমাদের সৌভাগ্য, কৃষক-শ্রমিকদের দক্ষতা-পরিশ্রমে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, রেলমন্ত্রী মো. মুজিবুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম হোসেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads